Share this link via
Personality Websites!
481788
9636
হযরত রাবেয়া বসরিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর কথা তো আপনারা জানেনই, যিনি তাঁর যুগের অত্যন্ত উচ্চ মর্যাদার একজন আল্লাহর নেক বান্দী ছিলেন। একবার হঠাৎ কোথাও থেকে একটি ইট এসে তাঁর মাথায় পড়ল, মাথা ফেটে গেল এবং রক্ত প্রবাহিত হতে শুরু করল।
এখন আমাদের সমাজে যদি এমন কোনো ঘটনা ঘটে, তবে মানুষ উহ্ আহ্ তো করেই, মুখ থেকে যন্ত্রণাকাতর আওয়াজও বের হয়। কিন্তু এই মহান আল্লাহর ওলীদের দিকে তাকান! আল্লাহ পাকের সাথে তাঁদের সম্পর্ক কতটা সুদৃঢ় ছিল, তা একবার দেখুন! হযরত রাবেয়া বসরিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর মাথায় ইট লাগল, মাথা ফেটে গেল, রক্তও বইতে শুরু করল কিন্তু তিনি এর বিপরীতে কোনো ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া (Reaction) দেখালেন না। কেউ একজন বিস্ময় হয়ে জিজ্ঞেস করলেন: আপনার কি কোনো কষ্ট বা ব্যথা হয়নি? তিনি উত্তর দিলেন: ইটটি পড়েছেও আল্লাহ পাকের ইচ্ছায়, আর তা আমার মাথায় এসে লেগেছে সেটাও আল্লাহ পাকেরই ইচ্ছায়! অর্থাৎ এই ইটের পতন এটাই প্রমাণ করছে যে, আল্লাহ পাকের কোনো বিশেষ ইচ্ছা আমার সাথে সম্পৃক্ত হয়েছে। এই চিন্তায় আমার এত বেশি আনন্দ হয়েছে যে, ব্যথার দিকে আমার খেয়ালই যায়নি।
(আল কাওয়াকিবুদ দুরিয়্যাহ, আত তাবকাতুস সানিয়াহ, হারফুল রা, খণ্ড: ১, পৃ: ২৭০)
বাহ! আল্লাহর ওলীদের শান কতই না চমৎকার...!! এ থেকেই জানা গেল যে, * মুসিবত আসুক * পেরেশানী আসুক * কষ্ট আসুক * দরিদ্রতা আসুক * অসুস্থতা আসুক * কিংবা অন্য যেকোনো পরিস্থিতিই তৈরি হোক, আপনার দৃষ্টি কেবল আল্লাহ পাকের দিকে রাখুন! তখন আর কষ্ট সহ্য করার জন্য আলাদাভাবে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami