Share this link via
Personality Websites!
481787
9636
কেন, ধৈর্যধারণ করুন! ধৈর্যের সাথে স্বস্তি ও সুদিনের অপেক্ষা করুন! اِنْ شَآءَ الله সাওয়াব নসীব হবে।
হাদিসে পাকে রয়েছে; প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মুমিনের অবস্থা বড়ই অদ্ভুত! তার প্রতিটি ব্যাপারই কল্যাণকর। যখন সে আনন্দ ও সুখ লাভ করে, তখন কৃতজ্ঞতা আদায় করে সাওয়াব অর্জন করে; আর যখন তার উপর কোনো কষ্ট, পেরেশানী ও মুসিবত আসে, তখন সে ধৈর্যধারণ করে সাওয়াব অর্জন করে।
(মুসলিম, কিতাবুজ জুহুদ ওয়ার রারক্বাইক, ১১৪৪ পৃ:, হাদিস: ২৯৯৯)
দৃষ্টি আল্লাহর প্রতি রাখুন...!!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা হাদিসে পাক শুনেছি اَفْضَلُ الْعِبَادۃِ اِنْتِظَارُ الْفَرْجِ অর্থাৎ স্বস্তি বা স্বাচ্ছন্দ্য আসার প্রতীক্ষা করা হলো সর্বোত্তম ইবাদত।
একটি আশ্চর্যের বিষয় হলো, এই অপেক্ষাকে কেন 'সর্বোত্তম ইবাদত' বলা হয়েছে? ইমাম তিরমিযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর অত্যন্ত ঈমান সতেজকারী একটি রহস্য লিখেছেন। তিনি বলেন: 'যে বান্দা ধৈর্য ও অন্তরের প্রশান্তির সাথে সুদিন ও স্বস্তি ফিরে আসার অপেক্ষা করতে থাকে, মূলত তার নজর বাহ্যিক কোনো উপকরণের উপর থাকে না; বরং তার দৃষ্টি থাকে مُسَبِّبُ الْاَسْبَاب (অর্থাৎ উপকরণের স্রষ্টা ও নিয়ন্ত্রক পরম করুণাময় প্রতিপালক)এর প্রতি। আর এই দৃষ্টিভঙ্গি (অর্থাৎ পার্থিব উপকরণ থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি مُسَبِّبُ الْاَسْبَاب বা আল্লাহর প্রতি নিবদ্ধ করা) হলো পূর্ণাঙ্গ ঈমানের আলামত।' এ কারণেই বলা হয়েছে যে, ধৈর্য ও সহনশীলতার সাথে স্বস্তি আসার প্রতীক্ষা করা হলো সর্বোত্তম ইবাদত।"
(নাওয়াদিরুল উসূল, আল আসলুস আস সাদিস ওয়াল খামসুনা ওয়াল মিয়াহ... খণ্ড: ১, পৃ: ৪২৩)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami