Share this link via
Personality Websites!
481786
9636
নির্ধারিত আছে; কিন্তু আমাদের মানসিকতা এমন থাকে যে, আজ দোকান সাজালাম, ব্যবসা শুরু করলাম আর কাল থেকেই যেন লাখ লাখ টাকা আয় শুরু হয়ে যায়! এভাবে আরও চিন্তা করতে থাকুন! সামনে অনেক উদাহরণ চলে আসবে। বলার উদ্দেশ্য হলো যে, এই যে অস্থিরতার মানসিকতা কোনো কাজ সম্পন্ন করার জন্য, কোনো সফরে গন্তব্যে পৌঁছানোর জন্য, কিংবা যেকোনো বিষয়ে সাফল্যের সিঁড়িতে ওঠার জন্য যে একটি নির্দিষ্ট সময়সীমা থাকে আমরা সেই সময়সীমা পূর্ণ হওয়ার আগেই ক্লান্তি ও অধৈর্যের শিকার হয়ে পড়ি। এরপর এই ক্লান্তিই চরম অধৈর্যের কারণ হয়ে দাঁড়ায়, আর এই অধৈর্যই আমাদের ব্যর্থতার দিকে নিয়ে যায়। তাই আমাদের উচিত আমাদের ভেতর থেকে এই ক্লান্তি বা অধৈর্যকে দূর করে দেয়া। যখন এই বিরক্তি বা ক্লান্তি দূর হয়ে যাবে, তখন মনের মধ্যে ধৈর্যও চলে আসবে, সহ্যশক্তিও তৈরি হবে এবং এর বরকতে اِنْ شَآءَ الله সাফল্যও নসীব হবে।
অত্যন্ত সুন্দর একটি হাদিসে পাক! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: اَفْضَلُ الْعِبَادۃِ اِنْتِظَارُ الْفَرْجِ অর্থাৎ স্বস্তি বা স্বাচ্ছন্দ্য আসার প্রতীক্ষা করা হলো সর্বোত্তম ইবাদত। (তিরমিযী, কিতাবুদ দাওয়াত, পৃ: ৮১৭, হাদিস: ৩৫৭১)
! سُبْحَانَ الله * সিগন্যাল বন্ধ আছে, আমার তাড়া আছে ধৈর্যধারণ করুন! সাওয়াব মিলবে। * দারিদ্র্য ও অসচ্ছলতা চলে এসেছে ধৈর্যের সাথে স্বস্তি আসার অপেক্ষা করুন! সাওয়াব মিলবে। * অসুস্থ হয়ে গেছেন ধৈর্যের সাথে আরোগ্যের অপেক্ষা করুন! সাওয়াব মিলবে। * পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন পরের বার ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিন এবং ধৈর্যের সাথে সাফল্যের অপেক্ষা করুন! সাওয়াব মিলবে। * পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ধৈর্যের সাথে অপেক্ষা করুন! সাওয়াব মিলবে। মোটকথা যেকোনো কষ্ট, পেরেশানী কিংবা ব্যর্থতার মুখামুখি হতে হোক না
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami