Share this link via
Personality Websites!
481785
9636
নির্দিষ্ট সময়সীমা বা কাল নির্ধারিত রয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন:
لِكُلِّ اَجَلٍ كِتَابٌ(۳۸)
(পারা: ১৩, সূরা রাদ, আয়াত: ৩৮)
কানযুল ঈমানের অনুবাদ: প্রত্যেক প্রতিশ্রুতির একটা নির্ধারিত কাল লিপিবদ্ধ রয়েছে।
অর্থাৎ এ বিষয়টি আল্লাহ পাকের দরবারে পূর্ব থেকেই নির্ধারিত যে, কোন কাজটি কীভাবে এবং কখন সম্পন্ন হবে।
(তাফসীর নাযমুদ দুরার, পারা: ১৩, সূরা: আর রাদ, আয়াত: ৩৮ এর পাদটীকা, খণ্ড: ৪, পৃ: ১৬০)
আমাদের সমাজে কিছু কাজের সময় তো নির্দিষ্ট থাকেই, এর পাশাপাশি একটি নির্দিষ্ট সময় সেটিও, যা আল্লাহ পাকের নিকট নির্ধারিত। কিন্তু আমরা সেই সময়টি পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করি না, তার আগেই অস্থির ও ক্লান্তিবোধ করে ফেলি। * আমরা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছি, আমরা জানি বরং সিগন্যালের সাথে টাইমারও লাগানো আছে, সেকেন্ডগুলো চলছে, আমরা তা দেখছিও কিন্তু তবুও আমরা অধৈর্য হয়ে পড়ি, এক আধ মিনিটও অপেক্ষা করতে পারি না। * কোথাও ট্রাফিক জ্যাম লেগে গেল, আমরা জানি যে, ট্রাফিক তার নির্দিষ্ট সময়েই খুলবে, কিন্তু আমরা অপেক্ষা করতে পারি না; একের পর এক হর্ন বাজাতে থাকি, রাগে লাল নীল হয়ে যাই। এমনকি কেউ কেউ তো ভেতরে ভেতরে পুড়তে থাকে, মানুষকে মন্দ বলতে থাকে এবং কিছু অজ্ঞ মানুষ গালিগালাজও শুরু করে দেয়। * একইভাবে আমরা অসুস্থ হয়ে পড়লাম, এই রোগ থেকে কোন এক সময় নিরাময় মিলবে, তা আল্লাহ পাকের নিকট নির্ধারিত। আমরা অভিযোগ করি বা ধৈর্য ধরি, আরোগ্য ওই নির্দিষ্ট সময়েই মিলবে। * ব্যবসা শুরু করলাম, তাতে কখন উন্নতি আসবে তার জন্য আল্লাহ পাকের নিকট সময়
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami