Share this link via
Personality Websites!
481784
9636
জটিলতা তৈরি হলো। আমাদের এখানে اَلْحَمْدُ لِلّٰه আশিকে রাসূলগণ নেকীর দাওয়াত দেন, কাফেলায় সফর করেন। কখনো কখনো এই পথেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়; * মানুষের কটূক্তি শুনতে হয়। এখন এ ধরনের পরিস্থিতিতে কী হয়? লোকেরা তখন আমাদের সান্ত্বনা দিয়ে থাকে, যেমন; * দেখ ভাই! কষ্ট তো জীবনেরই অংশ * ঘাবড়িও না, কষ্টের সাথেই স্বস্তি আসে * মনে আঘাত নিও না! আল্লাহ পাক ভালো করবেন।
কিন্তু এখানে ঘটনাটি লক্ষ্য করুন! কষ্ট পেয়েছেন আমাদের প্রিয় মাহবুবে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, লোকেরা তাঁকে মিথ্যা প্রতিপন্ন করছে। তিনি অত্যন্ত আন্তরিকভাবে চান যে, লোকেরা কালেমা পাঠ করুক এবং জান্নাতের অধিকারী হোক; অথচ মানুষ উল্টো বেয়াদবি করছে। আমাদের প্রচলিত নিয়ম ও প্রথা অনুযায়ী তো এমন হওয়ার কথা ছিল যে, কেউ এসে তাঁকে সান্ত্বনা দেবে! কিন্তু কুরবান হয়ে যাই! ইনি তো নিজে কষ্ট পেয়েও সবাইকে সান্ত্বনা দানকারী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, ইনি মানুষের ভাঙা মন জোড়া লাগিয়ে সাহস জোগাতেন। তাঁর হৃদয় এতখানি প্রশান্ত ছিল যে, শাহজাদী সাহেবা হযরত যয়নব رَضِیَ اللهُ عَنْہَا কে সান্ত্বনা দিয়ে বলেছিলেন: মেয়ে আমার! ভয় পেয়ো না! আমার অন্তরও প্রশান্ত আছে, তুমিও নিশ্চিন্ত থাকো! এটি একটি কঠিন সময়, কেটে যাবে। অতঃপর اِنْ شَآءَ الله আল্লাহ পাক ইসলামকে বিজয় ও উচ্চ মর্যাদা দান করবেন।
স্বস্তির প্রতীক্ষা করাও একটি ইবাদত
প্রিয় ইসলামী ভাইয়েরা! অন্তরের এই যে প্রশান্তি ও দৃঢ়তা অত্যন্ত দুঃখের বিষয় যে, এটি আমাদের সমাজ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা খুব দ্রুত অধৈর্য ও ক্লান্তি বোধ করে ফেলি। এটি খুবই সূক্ষ্ম এবং গভীরভাবে অনুধাবন করার মতো একটি বিষয়। এই পৃথিবীতে যেকোনো কাজ সম্পন্ন হওয়ার জন্য একটি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami