Share this link via
Personality Websites!
481783
9636
মাহবুবে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রশান্তি
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র সীরাতের যে ঘটনাটি আমরা শুনলাম, জানেন এই ঘটনায় শেখার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি কী? তা হলো প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রশান্তি, নেক আশা এবং এই সত্য ও দৃঢ় বিশ্বাস যে, এমন একটি দিন আসবে যখন ইসলামের পতাকা উড্ডীন হবে। কতই না চমৎকার বিষয়...!! * মানুষ তাঁর চারপাশে জড়ো হয়ে আছে * তিনি নেকীর দাওয়াত দিচ্ছেন * মানুষকে বোঝাচ্ছেন * জান্নাতের দিকে আহ্বান করছেন * আর সামনে থেকে মানুষ مَعَاذَ الله * বেয়াদবি করছে * কেউ গালিগালাজ করছে * কেউ মাটি তুলে পবিত্র শরীরে ফেলছে। এত কিছুর পরেও যখন শাহজাদী সাহেবা হযরত যয়নব رَضِیَ اللهُ عَنْہَا কাঁদতে কাঁদতে উপস্থিত হন, তখন রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কতটুকু দৃঢ়তা ও প্রশান্তির সাথে বলেন: 'মেয়ে আমার! কখনোই এই ভয় করো না যে, এই লোকেরা তোমার বাবার ওপর জয়ী হতে পারবে।' যেন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই সফরের পরিণাম ও ফলাফল দেখতে পাচ্ছিলেন। তিনি জানতেন যে, * এটি তো কেবল পথের সূচনা * পরিশেষে এই সমস্ত সমস্যার অবসান ঘটবে * কষ্টের এই দিনগুলো শেষ হয়ে যাবে * অতঃপর এমন একটি সময়ও আসবে, যখন প্রতিটি মুখ থেকে لَاۤ اِلٰهَ اِلَّا الله এর ধ্বনি উচ্চারিত হবে এবং মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি নিজেদের জান কুরবান করতে প্রস্তুত থাকবে।"
সান্ত্বনা দানকারী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখানে শেখার মতো আরও একটি বিষয় আরয করছি। সাধারণত যখন কোনো মানুষ কষ্টে থাকে...!! যেমন; * ব্যবসার ক্ষতি হয়ে গেল * চুরি হয়ে গেল * কোনো কাজে ব্যর্থতা এল * পরীক্ষায় ফেল হয়ে গেল * কোনো বিষয়ে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami