Share this link via
Personality Websites!
481782
9636
(অর্থাৎ রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর) কন্যা যয়নব (رَضِیَ اللهُ عَنْہَا)। (মু'জামুল কবীর, খণ্ড: ৯, পৃ: ৭০, হাদিস: ১৭১৯৩)
অনুরূপভাবে একটি ঘটনা হযরত হারিস বিন হারিস رَضِیَ اللهُ عَنْہُ থেকেও বর্ণিত আছে। তাতে আরও উল্লেখ রয়েছে, "যখন সবাই এদিক ওদিক চলে গেল, তখন হযরত যয়নব رَضِیَ اللهُ عَنْہَا কাঁদতে কাঁদতে উপস্থিত হলেন। তাঁর হাতে পানির একটি পেয়ালা এবং রুমাল ছিল। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পেয়ালাটি হাতে নিয়ে পানি পান করলেন এবং অযু করলেন। এরপর পবিত্র মাথা মুবারক উঠিয়ে হযরত যয়নব رَضِیَ اللهُ عَنْہَا এর দিকে তাকিয়ে বললেন: 'মেয়ে আমার! কখনোই এই ভয় করো না যে, এই লোকেরা তোমার বাবার ওপর জয়ী হয়ে যাবে। (মু'জামুল কবীর, খণ্ড: ৯, পৃ: ৩৮২, হাদিস: ১৮৪৮৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আল্লাহ পাকের রাস্তায় কষ্ট সহ্য করা সুন্নাত
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইসলামের খাতিরে কেমন কেমন কষ্ট সহ্য করেছেন! এ সবকিছুই প্রকাশ্যে “নেকীর দাওয়াত” প্রচার শুরু করার পর ঘটেছিল। অতএব, যখনই কাউকে নেকীর দাওয়াত দিতে গিয়ে কিংবা এর কারণে কোনো কষ্টের মুখোমুখি হতে হয়, তখন রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ইসলাম প্রচারের পথে আসা কষ্টগুলোর কথা স্মরণ করে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করুন। কারণ তিনি আপনাকে দ্বীনের খাতিরে কঠোরতা সহ্য করার সুন্নাত পালনের সৌভাগ্য দান করেছেন। এভাবে اِنْ شَآءَ اللهُ الْکَرِیْم শয়তান ব্যর্থ ও নিরাশ হবে এবং ধৈর্যধারণ করা সহজ হয়ে যাবে।
নিশ্চয়ই আল্লাহ পাকের রাস্তায় কষ্ট সহ্য করাও সুন্নাত, সেগুলোর ওপর ধৈর্যধারণ করাও সুন্নাত এবং তীব্রতম প্রতিকূলতার মাঝেও নেকীর দাওয়াতের ধারা অব্যাহত রাখাটাও সুন্নাত।” (ভায়ানক উট, পৃ:৬)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami