Share this link via
Personality Websites!
481806
9636
সৃষ্টি হয়, তবে এখন তাকানোও গুনাহ। (দুররে মুখতার, ২/৯৮) * মুসাফাহা করার (অর্থাৎ হাত মেলানোর) সময় সুন্নাত হলো হাতে রুমাল ইত্যাদি অন্তরাল না থাকা, উভয় তালু খালি থাকা এবং তালুর সাথে তালু মিলিত হওয়া।
(বাহারে শরীয়ত, অংশ: ১৬, ৩/৪৭১)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাত ভরা ইজতিমার হালকায় এইবার শিডিউল মোতাবেক "মুনাফিক থেকে বাঁচার দোয়া" মুখস্থ করানো হবে। সেই দোয়াটি হলো:
اَللّٰھُمَّ اِنِّیْ اَعُوْذُ بِکَ مِنَ الشِّقَاقِ وَ النِّفَاقِ وَ سُوْ ءِ الْاَخْلَاقِ
অনুবাদ: হে আল্লাহ! আমি বিরোধিতা, মুনাফেকী এবং মন্দ চরিত্র থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। (ফয়যানে দোয়া, পৃ: ২৮৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং- ৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
১. আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।
২. যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকের হামদ (শুকরিয়া আদায়) করবো।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami