Share this link via
Personality Websites!
481805
9636
পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন।
(মু’জামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো। (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ২৬ নভেম্বর ২০২৬ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
হাত মেলানোর অবশিষ্ট সুন্নাত ও আদব
* পরস্পরে হাত মেলানোর দ্বারা শত্রুতা দূর হয়। * যতবার সাক্ষাৎ হয়, প্রতিবার হাত মেলানো যায়। * উভয় দিক থেকে একটি করে হাত মেলানো সুন্নাত নয়, মুসাফাহা দুই হাত দিয়েই করা সুন্নাত। * কিছু লোক কেবল আঙুলই পরস্পরের সাথে ঠেকিয়ে দেয়, এটিও সুন্নাত নয়। * হাত মেলানোর পর নিজের হাত নিজেই চুমু খাওয়া মাকরুহ। (বাহারে শরীয়ত, অংশ: ১৬, ৩/৪৭২) * হাত মেলানোর পর নিজ হাতের তালু চুম্বনকারী ইসলামী ভাইয়েরা যেন নিজেদের এ অভ্যাস ত্যাগ করেন। * যদি কোনো আমরদ (অর্থাৎ সুদর্শন বালক) এর সাথে হাত মেলাতে কামভাব সৃষ্টি হয়, তবে তার সাথে হাত মেলানো জায়িয নয়; বরং যদি কেবল দেখার কারণেই কামভাব
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami