Share this link via
Personality Websites!
481802
9636
বেঁচে থাকার চেষ্টা করেছেন? (মনে রাখবেন! কোনো মুসলমানের মনে (শরয়ী কোনো কারণ ছাড়া) আঘাত দেওয়া হলো কবীরা গুনাহ। )
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা ‘১০১ মাদানী ফুল’ থেকে হাত মেলানোর কিছু সুন্নাত ও আদব শুনি: প্রথমে দুটি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী লক্ষ্য করুন: * যখন দুজন মুসলমান সাক্ষাৎকালে মুসাফাহা করে এবং একে অপরের খোঁজখবর নেয়, তখন আল্লাহ পাক তাদের মাঝে একশ (১০০) রহমত অবতীর্ণ করেন, যার মধ্যে নিরানব্বইটি (৯৯) রহমত অধিক আন্তরিকতার সাথে সাক্ষাৎকারী এবং সুন্দরভাবে নিজের ভাইয়ের খোঁজখবর গ্রহণকারীর জন্য হয়ে থাকে। (মু'জামু আওসাত, ৫/৩৮০, নম্বর: ৭৬৭২) * যখন দুজন বন্ধু পরস্পরের সাথে মিলিত হয় এবং মুসাফাহা করে এবং নবী পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর দরূদে পাক পড়ে, তখন তাদের উভয়ের পৃথক হওয়ার পূর্বেই উভয়ের আগের ও পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। (শুয়াবুল ঈমান, ৬/৪৭১, হাদিস: ৮৯৪৪) * সাক্ষাতের সময় দুইজন মুসলমান একে অপরকে সালাম দিয়ে উভয় হাতে মুসাফাহা করা অর্থাৎ হাত মেলানো সুন্নাত। * বিদায় নেওয়ার সময় সালাম দিন এবং হাতও মেলাতে পারেন। * হাত মেলানোর সময় দরুদ শরীফ পড়ে সম্ভব হলে এই দোয়াটি পড়ে নিন: یَغفِرُ اللهُ لَنَا وَ لَکُم (অর্থাৎ আল্লাহ পাক আমাদের ও তোমাদের ক্ষমা করুন।) * দুজন মুসলমান হাত মেলানোর সময় যে দোয়া চাইবে, اِنْ شَآءَ الله কবুল হবে,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami