Share this link via
Personality Websites!
481801
9636
কানযুল ঈমানের অনুবাদ: বলল ‘আজ তোমাদেরকে কোনরূপ তিরস্কার করা হবে না।
سُبْحَانَ الله! একেই বলে সহনশীলতা...!! একেই বলে প্রকৃত ধৈর্য। আমাদের উচিত আমরাও যেন সহনশীলতা অর্জন করি, নিজেদের মধ্যে সহ্যশক্তি গড়ে তুলি এবং রাগের চোটে দিশেহারা না হয়ে ক্ষমা করে দিয়ে সাওয়াব অর্জন করতে শিখি।
আল্লাহ পাক আমাদের সকলকে সহনশীলতার সাথে ধৈর্যধারণ করার তাওফিক দান করুক। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, জ্ঞান ও ধৈর্যের ফযিলত কত বেশি এবং এটি আম্বিয়ায়ে কেরামের অন্যতম একটি সুন্নাত। আমাদের উচিত, নিজেদের মধ্যে সহনশীলতা ও সহ্যশক্তি সৃষ্টি করা এবং বিপদের সময় ধৈর্যধারণ করা। اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন 'দাওয়াতে ইসলামী' এর দ্বীনি পরিবেশে এ ধরনের অসংখ্য নেক আমল করার চমৎকার মানসিকতা তৈরি করে দেওয়া হয়। তাই আপনারাও এই দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং ১২টি দ্বীনি কাজে আমলীভাবে অংশগ্রহণ করুন। মনে রাখবেন! যেলি হালকার ১২টি দ্বীনি কাজের মধ্যে প্রতিদিনের একটি অন্যতম দ্বীনি কাজ হলো 'নেক আমল' এর পুস্তিকা পূরণ করা। শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রদত্ত '৭২টি নেক আমল' হলো নেককার হওয়ার এমন এক দুর্দান্ত প্রেসক্রিপশন যে, এগুলোর উপর নিয়মিত আমলকারী ধীরে ধীরে পরিপূর্ণ নেককার বান্দায় পরিণত হয়ে যায়। এই '৭২টি নেক আমল' এর মধ্যে একটি নেক আমল অর্থাৎ নম্বর ৫৪ তা হলো: আজ কি আপনি (ঘরে এবং বাইরে) ঠাট্টাবিদ্রূপ, কটূক্তি, কাউকে কষ্ট দেওয়া এবং উচ্চস্বরে অট্টহাসি হাসা থেকে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami