Share this link via
Personality Websites!
481800
9636
সমাজে যখন সহনশীলতা বা ক্ষমা করে দেওয়ার কথা বলা হয়, তখন মানুষ বলে ওঠে: সবাই কেবল আমাকেই ধৈর্যের পরামর্শ দেয়! আমাকেই ক্ষমা করে দেওয়ার কথা বলে! একবার ওই সামনের মানুষটার দিকেও তো তাকিয়ে দেখত...!! সে আমার সাথে কী না করেছে, এটা করেছে, ওটা করেছে, আমাকে এত এত কষ্ট দিয়েছে...!! শেষ পর্যন্ত মানুষ আর কতকাল ধৈর্য ধরবে, কোথায় গিয়ে থামবে? মানুষ আর কতটুকুই বা বরদাস্ত করবে?
যারা এ ধরনের কথা বলে, তাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন: * আপনাদের কি কেউ কূপে নিক্ষেপ করেছে? * আপনাদের কি গোলাম বানিয়ে বাজারে বিক্রি করা হয়েছে? * কারও কারণে আপনাদের কি বছরের পর বছর সম্পূর্ণ নির্দোষ হয়ে কারাগারে কাটাতে হয়েছে? * কারও কারণে আপনাদের কি পিতামাতার কাছ থেকে দীর্ঘ ৩০ বছর বিচ্ছিন্ন থাকতে হয়েছে? আল্লাহ পাকের নবী হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام এর সাথে তো এই সবকিছুই ঘটেছিল! * তাঁকে কূপে ফেলা হয়েছিল * তিনি স্বাধীন সত্তার অধিকারী হওয়া সত্ত্বেও তাঁকে গোলাম হিসেবে বিক্রি করা হয়েছিল * সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও তাঁকে জেলে কাটাতে হয়েছিল * সম্মানিত পিতার সাথে গভীর ভালোবাসার পরেও তাঁর থেকে ৩০ বছর দূরে থাকতে হয়েছিল। এত কিছুর পরেও শেষ পর্যন্ত তাঁর পবিত্র জবান থেকে কী শব্দ বেরিয়েছিল, জানেন কি? তাঁর ভাইয়েরা যখন চরম লজ্জাবোধ করতে করতে তাঁর সামনে হাজির হলো এবং তারা ভয় পাচ্ছিল যে, না জানি আজ আমাদের সাথে কী ধরনের আচরণ করা হবে তখন হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام অত্যন্ত শান্ত ও প্রশান্ত চিত্তে বলেছিলেন:
قَالَ لَا تَثْرِیْبَ عَلَیْكُمُ الْیَوْمَؕ-
(পারা: ১৩, সূরা: ইউসুফ, আয়াত: ৯২)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami