Share this link via
Personality Websites!
481799
9636
ও ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দিয়ে তিনি হুসনে আখলাক (উত্তম চরিত্র) এর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
যাও! তোমরা সবাই মুক্ত ও স্বাধীন...!!
বর্ণিত আছে যে, যেদিন মক্কা বিজিত হয়েছিল, সেদিন রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মক্কাবাসীদের উদ্দেশ্যে ইরশাদ করেছিলেন: হে কুরাইশরা! তোমাদের কী ধারণা, আমি তোমাদের সাথে কেমন আচরণ করতে যাচ্ছি? তারা বলেছিল: نَظُنُّ خَیْراً অর্থাৎ আমরা আপনার কাছ থেকে কল্যাণেরই প্রত্যাশা রাখি। কারণ, نَبِیٌّ کَرِیْمٌ وَ اَخٌ کَرِیْمُ وَ ابْنُ اَخٍ کَرِیْمٍ وَ قَدْ قُدِرْتَ আপনি একজন সম্মানিত নবী, মহানুভব ভাই এবং আমাদের পরম সম্মানিত ও দয়ালু ভাইয়ের সন্তান। আর আল্লাহ পাক আজ আপনাকে আমাদের উপর পূর্ণ ক্ষমতা ও কর্তৃত্ব দান করেছেন। তখন রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: আজ আমি তোমাদের সেই কথাটিই বলছি, যা আমার ভাই ইউসুফ عَلَیْہِ السَّلَام তাঁর ভাইদের উদ্দেশ্যে বলেছিলেন। এরপর হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পবিত্র এই আয়াতটি তিলাওয়াত করলেন:
قَالَ لَا تَثْرِیْبَ عَلَیْكُمُ الْیَوْمَؕ-یَغْفِرُ اللّٰهُ لَكُمْ٘-وَ هُوَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ(۹۲)
(পারা: ১৩, সূরা: ইউসুফ, আয়াত: ৯২)
কানযুল ঈমানের অনুবাদ: বলল ‘আজ তোমাদেরকে কোনরুপ তিরস্কার করা হবে না। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক এবং তিনি সমস্ত দয়ালুদের চেয়ে অধিক দয়ালু।
আর বললেন: যাও তোমরা সবাই মুক্ত। (সুবুলুল হুদা ওয়ার রশাদ, খন্ড: ৫, পৃ: ২৪২)
প্রিয় ইসলামী ভাইয়েরা! কী অনন্য ও চমৎকার এক সহনশীলতা...!! লোকেরা কষ্ট দেয়, আর মাহবুবে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তখনো সহনশীলতার বহিঃপ্রকাশ ঘটান। আজকাল আমাদের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami