Share this link via
Personality Websites!
481781
9636
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন! যেমন; নিয়ত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
"মেয়ে আমার...!! ভয় পেয়ো না...!!"
রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাহাবী হযরত মুনীব আযদী رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: ইসলাম গ্রহণের পূর্বে আমি আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দেখেছি। তাঁর চারপাশে মানুষ জড়ো হয়েছিল এবং তিনি বলছিলেন: 'হে মানবজাতি! তোমরা لَا اِلٰهَ اِلَّا الله বলো, সাফল্য লাভ করবে...!! কিন্তু মানুষ (তাঁর সরল ও সত্য কথা নিয়ে চিন্তা-ভাবনা করে ইসলাম গ্রহণ পূর্বক জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার বদলে উল্টো) তাঁর উপর অত্যাচার চালাচ্ছিল। مَعَاذَ الله কেউ তাঁর দিকে মাটি ছুঁড়ে মারছিল, তো কেউ গালিগালাজ করছিল। দুপুর পর্যন্ত এই অবস্থাই চলছিল। তারপর যখন সব লোক এদিক ওদিক চলে গেল, তখন এক মহিলা একটি বড় পাত্রে পানি নিয়ে উপস্থিত হলেন এবং আল্লাহ পাকের প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র মুখমণ্ডল ধুইয়ে দিলেন। আমি সেখানে উপস্থিত লোকদের কাছে ওই মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বললেন: 'ইনি তাঁর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami