Share this link via
Personality Websites!
481798
9636
উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا থেকে বর্ণিত আছে যে, একবার রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এক গ্রাম্য ব্যক্তির কাছ থেকে খেজুরের বিনিময়ে একটি উট ক্রয় করেছিলেন; কিন্তু যখন মূল্য পরিশোধের জন্য ঘরে উপস্থিত হলেন, তখন ঘরে কোনো খেজুর উপস্থিত ছিল না। তিনি সেই গ্রাম্য ব্যক্তিকে ডেকে বললেন: হে আব্দুল্লাহ! আমরা খেজুরের বিনিময়ে তোমার কাছ থেকে উট কিনেছিলাম, কিন্তু মূল্য পরিশোধের জন্য এখন ঘরে খেজুর নেই।
এ কথা শোনার সাথে সাথেই সেই গ্রাম্য ব্যক্তি উচ্চস্বরে চেঁচাতে শুরু করল: হায় প্রতারণা! হায় প্রতারণা! সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ যখন এই দৃশ্য দেখলেন, তখন তারা সেই গ্রাম্য লোকটিকে প্রহার করার জন্য ছুটে গেলেন আর বললেন: তুমি আল্লাহর রাসূলের সাথে কেমন ভাষায় কথা বলছ? তখন রহীম ও করীম নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তাকে ছেড়ে দাও! তার কথা বলার অধিকার রয়েছে। নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই কথাটি দুইতিন বার ইরশাদ করলেন। এরপর তিনি খেজুরের ব্যবস্থা করলেন এবং তা সেই গ্রাম্য ব্যক্তিকে প্রদান করলেন। তখন বলল: جَزَاكَ اللهُ خَیْرَا অর্থাৎ আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক! আপনি অত্যন্ত চমৎকার ও সুন্দরভাবে পূর্ণ হক আদায় করে দিয়েছেন। তখন রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: মানুষের মধ্যে তারাই উত্তম, যারা সুন্দরভাবে পাওনা পরিশোধ করে। (সুবুলুল হুদা ওয়ার রশাদ, খণ্ড: ৭, পৃ: ২০)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কতটা ক্ষমাশীল, উদার এবং অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন! সবার সামনে জনসমক্ষে লেনদেনে অস্বীকৃতি জানানোর মিথ্যা অপবাদ দানকারীকে প্রতিশোধ নেওয়ার পূর্ণ শক্তি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami