Share this link via
Personality Websites!
481797
9636
মুখোমুখি করা হয়েছিল * হযরত যাকারিয়া عَلَیْہِ السَّلَام যাঁকে তো শেষ পর্যন্ত শহীদই করে দেওয়া হয়েছিল! * হযরত ঈসা عَلَیْہِ السَّلَام যাঁর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু কুরবান হয়ে যাই! এটিই হলো আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এর পবিত্র ও মহান আদর্শ। তাঁদেরকে যত কষ্টই দেওয়া হোক না কেন, তাঁরা কেবল 'হিলম', 'হিলম' আর 'হিলম' এরই অনন্য নিদর্শন প্রদর্শন করে গেছেন। কোনো নবী عَلَیْہِ السَّلَام বিন্দুমাত্র তাড়াহুড়ো করেননি এবং নিজ সত্তার জন্য কখনো রাগান্বিত হননি; বরং চরম ধৈর্য ও সহনশীলতার সাথে সমস্ত নির্যাতন হাসিমুখে সহ্য করে গেছেন।
হিলম হলো সুন্নাতে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
অতঃপর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র সহনশীলতার কথা যদি বলা হয়...! আহ! সেখানে তো শানই সম্পূর্ণ আলাদা ও অনন্য।
রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে প্রতিটি শানই সবচেয়ে উন্নত ও মর্যাদাপূর্ণ হিসেবে দান করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ اِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِیْمٍ(۴)
(পারা: ২৯, সূরা: কলম, আয়াত: ৪)
কানযুল ঈমানের অনুবাদ: আর নিশ্চয় আপনার চরিত্র তো মহা মর্যাদারই।
যত ভালো চরিত্র এবং যত চমৎকার গুণাবলি রয়েছে, অন্যান্য আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام কে যতটুকু দান করা হয়েছিল, তার চেয়ে বহুগুণ বেশি আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দান করা হয়েছে। সহনশীলতাও তাঁকে সবচেয়ে বেশি পরিমাণে দান করা হয়েছে। চলুন! হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হিলমের দুটি চমৎকার ঘটনা শুনি:
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami