Share this link via
Personality Websites!
481796
9636
দিন, কারণ তারা জানে না। (বুখারী, কিতাবু আহাদিসিল আম্বিয়া, বাব হাদিসিল গার, পৃ: ৮৯৩, হাদিস: ৩৪৭৭)
اَللهُ اَكْبَر আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام যে দোয়াই করেন, আল্লাহ পাক তা তৎক্ষণাৎ কবুল করে নেন। যাঁদের দোয়ার বরকতে মুহূর্তেই আযাব নেমে আসতে পারত, অমুসলিমরা জমিনের নিচে ধসে যেতে পারত, এই নির্যাতনকারী ও কষ্টদানকারীরা এক মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারত কিন্তু এটি ছিল আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এর অনুপম হিলম ও সহনশীলতা যে, এত কষ্ট সহ্য করার পরেও তাঁরা বলতেন: হে আল্লাহ পাক! আমাদের কওমকে ক্ষমা করে দিন, তাদের ওপর আযাব নাযিল করবেন না।
আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এর সহনশীলতার উদাহরণ
হযরত নূহ عَلَیْہِ السَّلَام যিনি সাড়ে নয়শত বছর ধরে দ্বীনের প্রচার করেছেন। তাঁর সম্পর্কে বর্ণিত আছে যে, লোকেরা তাঁকে নানাভাবে কষ্ট দিত, শারীরিক নির্যাতন চালাত এমনকি তিনি বেহুঁশ হয়ে পড়তেন! কিন্তু হুঁশ ফেরার পর তিনি বলতেন: হে আল্লাহ পাক! আমার জাতিকে ক্ষমা করে দিন, কারণ তারা জানে না। (ফাতহুল বারী, কিতাবু আহাদিসিল আম্বিয়া, বাব হাদিসিল গার, খণ্ড: ৬, পৃ: ৬৩৭, হাদিস: ৩৪৪৭ এর পাদটীকা) * অনুরূপভাবে হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام নমরুদ তাঁকে কম কষ্ট দেয়নি! مَعَاذَ الله তাঁকে জ্বলন্ত আগুনে পর্যন্ত নিক্ষেপ করা হয়েছিল কিন্তু তাঁর 'হিলম' ও ধৈর্য...!! ! سُبْحَانَ الله এত কঠিন কষ্টের পরেও তাঁর মুখ থেকে না কোনো অভিযোগের বাক্য বের হয়েছে, আর না নিজের সম্প্রদায়কে ধ্বংস বা আযাবের জন্য কোনো বদদোয়া বেরিয়েছে। * হযরত মূসা عَلَیْہِ السَّلَام যাঁকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা সহ্য করেছেন এবং সহনশীলতার পথ অবলম্বন করেছেন। * হযরত হুদ عَلَیْہِ السَّلَام যাঁকে নানাভাবে নির্যাতন করা হয়েছিল * হযরত শুয়াইব عَلَیْہِ السَّلَام যাঁকেও বিভিন্ন কষ্ট দেওয়া হয়েছিল * হযরত লুত عَلَیْہِ السَّلَام যাঁকে বিভিন্ন ধরনের পেরেশানির
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami