Share this link via
Personality Websites!
481795
9636
তাফসীরে 'সিরাতুল জিনান' এ রয়েছে: এই আয়াতে আল্লাহ পাকের অসীম রহমত এবং অবকাশ দানের বর্ণনা রয়েছে যে, তিনি অত্যন্ত ক্ষমাশীল। কোটি কোটি বার গুনাহ করার পরও যদি কেউ ক্ষমার দরজায় করাঘাত করে, তবে তিনি তাকে ক্ষমা করে দেন। এমনকি সারাজীবন গুনাহের মধ্যে কাটানোর পরেও যদি কেউ জীবনের শেষ মুহূর্তে তাওবা করে নেয়, তবে আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দেন। এটি যেমন তাঁর ক্ষমার শান, তেমনি তাঁর রহমতেরও শান। আর রহমতের শানের মধ্যে এ কথাও অন্তর্ভুক্ত রয়েছে যে, তিনি (সংশোধনের জন্য) অবকাশ দিয়ে থাকেন এবং আযাব দিতে তড়িৎ করেন না; বরং কুফরি ও গুনাহে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি মানুষকে দুনিয়ার রিযিক দান করে যেতে থাকেন।
(সিরাতুল জিনান, পারা: ১৫, সূরা: কাহাফ, আয়াত: ৫৮ এর পাদটীকা, খণ্ড: ৫, পৃ: ৫৮৭)
অনুরূপভাবে 'হিলম' বা সহনশীলতা হলো আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এরও সুন্নাত। পৃথিবীতে যত আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام তাশরিফ এনেছেন, তাঁরা সকলেই চরম সহনশীল ও ধৈর্যশীল ছিলেন * লোকেরা গালি দিত, আর আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام তা সহ্য করতেন * লোকেরা কষ্ট দিত, আর আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام তা সহ্য করতেন * লোকেরা মন্দ বলত, আর আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام তা নীরবে মেনে নিতেন। বুখারী শরীফের হাদিসে পাক রয়েছে; আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একজন নবী عَلَیْہِ السَّلَام এর আলোচনা করতে গিয়ে ইরশাদ করেছেন: (তিনি যখন নিজের জাতিকে নেকী ও হেদায়েতের দাওয়াত দিলেন, তখন) গোত্রের লোকেরা তাঁকে ভীষণ কষ্ট দিল, এমনকি তাঁর শরীর থেকে রক্ত প্রবাহিত হতে লাগল। তখন তিনি নিজের পবিত্র মুখমণ্ডল থেকে রক্ত মুছতে মুছতে বলছিলেন: হে আল্লাহ পাক! আমার জাতিকে ক্ষমা করে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami