Share this link via
Personality Websites!
481794
9636
বা কৃত্রিমতার প্রয়োজন হয় না, বরং অতি সহজেই তা প্রশমিত হয়ে যায় তবে এই অবস্থাকে 'হিলম' বলা হয়। ইমাম গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরও বলেন: রাগ সংবরণ করর তুলনার 'হিলম' আরও বেশি মর্যাদাপূর্ণ। হিলম হলো মানুষের বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার পূর্ণতার প্রমাণ।
(ইহইয়াউল উলূম, কিতাবু যামিল গাদব..., বায়ানি ফাজিলতিল হিলম, খণ্ড: ৩, পৃ: ২১৮)
সহনশীলতা হলো আল্লাহ পাকের একটি সুন্নাত
প্রিয় ইসলামী ভাইয়েরা! সহনশীলতা আল্লাহ পাকেরও একটি বিশেষ গুণ। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নামগুলোর মধ্যে একটি নাম হলো: حَلِیْم (পরম সহনশীল)। আল্লাহ পাকের শানে এই নামের অর্থ হলো: গুনাহগারকে অবকাশ বা সুযোগ দেওয়া, কোনো অপরাধ দেখামাত্রই তার উপর অবিলম্বে পাকড়াও না করা। মানুষ কত না গুনাহ করে থাকে, আল্লাহ পাকের কেমন কেমন নাফরমানি অব্যাহত রয়েছে! আল্লাহ পাক যদি চান, তবে এখনই ভূমিধ্বস হতে পারে, এই অবাধ্য লোকেরা জমিনের নিচে ধসে যেতে পারে। আকাশ থেকে পাথর বর্ষিত হতে পারে, বজ্রপাত হতে পারে, অবাধ্যের চেহারা বিকৃত হয়ে যেতে পারে, হাতপা ভেঙে যেতে পারে কিন্তু আল্লাহ পাক পরম حَلِیْم (সহনশীল), তাই তিনি (সংশোধনের জন্য) অবকাশ দান করেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে:
وَ رَبُّكَ الْغَفُوْرُ ذُو الرَّحْمَةِؕ-لَوْ یُؤَاخِذُهُمْ بِمَا كَسَبُوْا لَعَجَّلَ لَهُمُ الْعَذَابَؕ-
(পারা; ১৫, সূরা: কাহাফ, আয়াত: ৫৮)
কানযুল ঈমানের অনুবাদ: আর আপনার প্রতিপালক ক্ষমাশীল, দয়ালু। যদি তিনি তাদেরকে তাদের কৃতকর্মের উপর পাকড়াও করতেন, তাহলে শীঘ্রই তাদের উপর শাস্তি প্রেরণ করতেন।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami