Share this link via
Personality Websites!
481793
9636
মানুষের সাথে তিনি যে আলোচনায় ব্যস্ত ছিলেন (সাধারণত তিনি তো সাহাবিয়ে রাসূল, হয়তো কোনো হাদিসে পাক শোনাচ্ছিলেন কিংবা কোনো দ্বীনি মাসআলা বুঝাচ্ছিলেন) সেই কথাও তিনি মাঝপথে থামিয়ে দিলেন না; বরং তা পরিপূর্ণ করলেন। এরপর তিনি তাঁর অন্য ছেলের দিকে মুখ ফিরিয়ে বললেন: তোমাদের ভাইয়ের কাফন দাফন ও কবরস্থ করার প্রস্তুতি নাও! এরপর তিনি তাঁর ভাতিজার দিকে তাকিয়ে (যিনি তাঁর ছেলেকে হত্যা করেছিলেন) বললেন: হে ভাতিজা! তোমার দ্বারা একটি মারাত্মক অপরাধ হয়ে গেছে (এটা থেকে তাওবা করো!) এবং (আমি তো তোমাকে ক্ষমা করে দিলাম, তবে) নিহতের মাকে রক্তপণ প্রদান করে সন্তুষ্ট করে নাও...!! হযরত আহনাফ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: এই একটি মাত্র ঘটনাই আমাকে সহনশীলতা শিক্ষা দিয়েছে। (আল ইসতিআব, খণ্ড: ৩, পৃ: ৩৫৪, নম্বর: ২১৬৪)
! سُبْحَانَ الله একেই বলে প্রকৃত সহনশীলতা...!! একেই বলা হয় ধৈর্য। আল্লাহ করুক, আমাদেরও যেন সত্যিকার অর্থে ধৈর্যধারণ করার তাওফিক নসীব হয়!
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
'হিলম' শব্দের অর্থ হলো: সহনশীলতা ও কোমলতা। ইমাম গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মানুষের মনে যখন রাগ বা ক্রোধের সৃষ্টি হয় এবং সে নিজের পক্ষ থেকে চেষ্টা করে, কষ্ট স্বীকার করে ও নিজের প্রবৃত্তি বা নফসকে বাধ্য করে সেই রাগকে দমন করে ফেলে, তখন এই কাজকে کَظْمُ الْغَیْظ বলা হয় অর্থাৎ রাগ সংবরণ করা। যদি বারবার এভাবেই রাগ সংবরণ করার অভ্যাস করা হয়, এমনকি এমন অবস্থা তৈরি হয় যে, আর রাগেই আসে না; আর যদি কদাচিৎ রাগ আসেও, তবে তা দমন করার জন্য কোনো কষ্ট
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami