Share this link via
Personality Websites!
481792
9636
তার মাত্র ১০ শতাংশও যদি আমাদের নসীব হতো, তবে আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতো, পরিবারের পরিবেশ শান্তিপূর্ণ হতো এবং মানুষের অন্তরে পারস্পরিক ভালোবাসা বহুগুণ বৃদ্ধি পেত! তবে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটি হলো এর পরের ঘটনাটি। শুনুন! এই যে হযরত আহনাফ বিন কায়েস رَضِیَ اللهُ عَنْہُ যাঁর নিজস্ব সহনশীলতার মান ছিল এত উচ্চ, তাঁকে কেউ একজন জিজ্ঞেস করেছিল: আপনি এই সহনশীলতা কোথা থেকে শিখেছেন? আপনার মধ্যে এত সহ্যশক্তি কীভাবে এল? তিনি উত্তর দিলেন: এটি সাহাবিয়ে রাসূল হযরত কায়েস বিন আসেম رَضِیَ اللهُ عَنْہُ এর সান্নিধ্যের ফয়েয ও বরকত। তিনি ছিলেন চরম মাত্রার সহনশীলতার অধিকারী। তিনি বলেন: একদা আমি তাঁকে দেখলাম, তিনি নিজের ঘরের বাইরে উপবিষ্ট ছিলেন এবং লোকজনের সাথে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তে কিছু লোক তাঁর দরবারে উপস্থিত হলো। তাদের কাছে একটি যুবকের লাশ ছিল (অর্থাৎ তারা কাঁধে করে একটি জানাযা বহন করে এনেছিল)। তাদের সাথে আরও একজন তরুণ ছিল, যার হাত দুটো বাঁধা ছিল। এখন সহনশীলতার আসল রূপটি দেখুন! হযরত কায়েস বিন আসেম رَضِیَ اللهُ عَنْہُ যিনি কি না রাসূলের একজন সাহাবি, লোকেরা এসে আবেদন করল: হুযুর! আমাদের কাছে এই যে লাশটি রয়েছে, এটি অন্য কারও নয়, বরং আপনার নিজেরই সন্তান! আর এই যে ব্যক্তি যার হাত বাঁধা রয়েছে এ হলো আপনারই ভাতিজা। আপনার এই ভাতিজাই আপনার তরুণ ছেলেকে হত্যা করেছে।
হযরত আহনাফ رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: হযরত কায়েস বিন আসেম رَضِیَ اللهُ عَنْہُ যখন এই মর্মান্তিক সংবাদটি শুনলেন, তখন কী যে এক অতুলনীয় সহনশীলতা ও কল্পনাতীত ধৈর্যশক্তির পরিচয় দিলেন! তিনি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন না। সাধারণ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami