Share this link via
Personality Websites!
481791
9636
শোনাই। হযরত আহনাফ বিন কায়েস رَضِیَ اللهُ عَنْہُ হলেন একজন তাবেয়ী বুযুর্গ; অর্থাৎ তিনি সেই সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত, যারা সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এর সান্নিধ্য লাভের সৌভাগ্য অর্জন করেছেন। তিনি সহনশীলতার জন্য অত্যন্ত বিখ্যাত ছিলেন এবং তাঁর মধ্যে অসম্ভব সহনশীলতা ও ধৈর্য ছিল। একবার তিনি কোথাও যাচ্ছিলেন, তখন হঠাৎ এক ব্যক্তি তাঁকে গালি দিল।
এখন আমাদের সমাজে তো একটা গালির জবাবে দশটা গালি না দেওয়া পর্যন্ত মানুষের মনে শান্তি আসে না! কিন্তু তিনি তো ছিলেন একজন তাবেয়ী ও নেককার বান্দা; কেউ তাঁকে গালি দিল, আর তিনি সেদিকে পাত্তাই দিলেন না, নিজের মতো করে শান্তভাবে হেঁটে চলতে লাগলেন। গালিদাতা সেই ব্যক্তিও তাঁর পেছনে পেছনে হাঁটতে শুরু করল আর তিনি সামনে সামনে হেঁটে যাচ্ছেন, আর সেই পিছন থেকে অনবরত গালি দিয়ে যাচ্ছে। তিনি তার গালি শুনতে শুনতে এবং সম্পূর্ণ নীরবতা বজায় রেখে হেঁটে চললেন। পরিশেষে যখন নিজের গোত্রের কাছাকাছি এসে পৌঁছলেন, তখন তিনি থামলেন। তিনি সেই ব্যক্তির দিকে মুখ ফিরিয়ে বললেন: তোমার মনে যদি আর কিছু বাকি থাকে, তবে এখনই বলে নাও। কারণ আমার গোত্রের লোকজন যদি তোমার এই কথাগুলো শোনে, তবে আশঙ্কা আছে যে, তারা হয়তো তোমাকে কোনো কষ্ট দিতে পারে (তাই যত গালি দিতে চাও, এখানেই দাঁড়িয়ে দিয়ে নাও, আমি শুনছি!)। তাঁর এই কথাটি শুনে সেই ব্যক্তি লজ্জায় পরে গেল এবং সেখান থেকে চলে গেল।
(ইহইয়াউল উলূম, কিতাবু রিয়াজাতিন নাফস, বায়ানি আলামাতি হুসনিল খুলুক, খণ্ড: ৩, পৃ: ৯১)
আমাদের বর্তমান সামাজিক পরিবেশের সাথে তুলনা করে যদি দেখা যায়, তবে এটিও অত্যন্ত উচ্চমানের সহনশীলতা। হযরত আহনাফ رَضِیَ اللهُ عَنْہُ যে পরিমাণ ধৈর্য ও সহ্যশক্তির পরিচয় দিয়েছেন,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami