Share this link via
Personality Websites!
481790
9636
গেল। * কিংবা দোকানে কোনো ক্ষতি হয়ে গেল, ফ্যান পুড়ে গেল, লাইট নষ্ট হয়ে গেল...!! মোটকথা যেকোনো ধরনের সামান্য ক্ষয়ক্ষতি হলেই আমরা তা আর সহ্য করতে পারি না...!!
স্বাভাবিক জীবনে আমাদের চারপাশে এ রকম অসংখ্য ঘটনা প্রায়ই ঘটে থাকে। এমন পরিস্থিতিতে আমাদের দৃষ্টি তাকদির (তথা ভাগ্যের) উপর রাখা উচিত। * যখন আমরা একথা বিশ্বাস করি যে, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, তবে চা আমাদের কাপড়ে কীভাবে পড়তে পারে? * কাপড় কীভাবে পুড়ে যেতে পারে? * কিংবা গাড়ির লাইট কীভাবে ভেঙে যেতে পারে? মূলত এখানে তাকদিরের ফয়সালা প্রভাব বিস্তার করে এবং এর মাধ্যমেই আমাদের পরীক্ষা নেওয়া হয় যে, আমরা এগুলোর উপর ধৈর্য ও সহ্যশক্তি প্রদর্শন করে হুসনে আখলাক (উত্তম চরিত্র) এর পরিচয় দিয়ে সাওয়াব অর্জন করছি, নাকি বদমেজাজি বা খারাপ আচরণ করে নিজেদের অসচ্চরিত্রতার প্রমাণ দিচ্ছি। তাই এ ধরনের ছোটখাটো বিষয়েও আমাদের ধৈর্যধারণ করা উচিত। যদি আমরা আমাদের দৃষ্টি তাকদিরের উপর নিবদ্ধ রাখি এবং এই মানসিকতা তৈরি করি যে, আল্লাহ পাকের ইচ্ছা হয়েছিল বলেই এই কষ্ট বা ক্ষতি হয়েছে, যদি আল্লাহ পাক না চাইতেন, তবে কিছুতেই আমাকে এই কষ্ট স্পর্শ করতে পারত না তবে اِنْ شَآءَ الله এর বরকতে সহ্য করাও সহজ হয়ে যাবে এবং আমরা সাওয়াবের অধিকারীও হতে পারব।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমি যে উদাহরণগুলো উপস্থাপন করলাম এবং আমাদের সমাজে সাধারণত যে বিষয়গুলো নিয়ে বড় বড় ঝগড়া বিবাদ বেধে যায়, এগুলো তো খুবই সাধারণ ও নগণ্য ব্যাপার। মূলত সহনশীলতা কাকে বলে? প্রকৃত সহ্যশক্তি বলতে কী বোঝায়? চলুন! আমি আপনাদেরকে একটি চমৎকার ঘটনা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami