Share this link via
Personality Websites!
481789
9636
জোর করতে হবে না; বরং কষ্টের মধ্যেও এক অদ্ভুত আনন্দ অনুভূত হতে শুরু করবে।
আল্লাহ যা চেয়েছেন, সেটাই হয়েছে...!!
হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ হলেন একজন সাহাবিয়ে রাসূল এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বিশেষ খাদেম। তিনি বলেন: আমি প্রিয় মাহবুবে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে দশটি বছর অতিবাহিত করেছি। এই দীর্ঘ বছরগুলোতে একটি বারের জন্যও তিনি আমাকে বলেননি যে, হে আনাস! এই কাজটি কেন করলে? আর এ কথাও বলেননি যে, এই কাজটি কেন করোনি? (বুখারী, কিতাবুল আদব, বাব হুসনিল খুলুক ওয়াস সাখা..., পৃ: ১৫০৪, হাদিস: ৬০৩৮) তিনি আরও বলেন: যদি কখনো আমার দ্বারা কোনো ক্ষতি হয়ে যেত, কোনো পাত্র বা বাসন ইত্যাদি হাত থেকে পড়ে ভেঙে যেত এবং এটা নিয়ে ঘরের কেউ আমাকে বকাবকি করতে শুরু করত, তখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলতেন: তাকে ছেড়ে দাও! فَاِنَّہٗ لَوْ قُضِيَ شَيْءٌ যদি অন্য কিছু ক্বুদরত বা তাকদিরে নির্ধারিত থাকত, তবে সেটাই হতো।
(মাকারিমুল আখলাক লিল খারায়েত্বী, খণ্ড: ১, পৃ: ২০৩, হাদিস: ৭১)
! سُبْحَانَ الله এটি কতই না চমৎকার একটি শিক্ষা! আমাদের সমাজে তো এসব ছোটখাটো বিষয় নিয়ে ঘরে ঘরে বেশ ভালো রকম ঝগড়া বিবাদ বেধে যায় * সন্তানের হাত থেকে বাসনপত্র পড়ে ভেঙে গেল, আর তাতেই মায়েদের মনে প্রচণ্ড রাগ চেপে বসল, পিতামাতাও বকাবকি শুরু করে দিলেন। * স্ত্রীর দ্বারা কোনো ভুল হয়ে গেল; যেমন কাপড় ইস্ত্রি করার সময় তা পুড়ে গেল। * কিংবা কাপড় ধোয়ার মধ্যে কোনো ত্রুটি থেকে গেল, সামান্য একটু দাগ রয়ে গেল। আমাদের সমাজে এ ধরনের ছোটখাটো বিষয় নিয়ে পরিবারে অশান্তি ও ঝগড়াবিবাদের সৃষ্টি হয়। * ছোট ভাইয়ের দ্বারা কোনো ভুল হয়ে গেল। * ছোটখাটো কোনো আর্থিক ক্ষতি হয়ে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami