Share this link via
Personality Websites!
480845
9592
মাল অন্যায়ভাবে ভক্ষণ করার অর্থাৎ নিজের পেট হারাম দিয়ে পূর্ণ করার কারণ হতে পারে। তাই অত্যন্ত সতর্কতার সাথে এবং পূর্ণ ইমানের সাথে বেচাকেনা করা অত্যন্ত জরুরি। এর গুরুত্ব আপনি এ থেকেই অনুমান করতে পারেন যে, আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আমাদের অন্তর। আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: اَلَا وَ اِنَّ فِی الْجَسَدِ مُضْغَۃً، اِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ کُلُّہٗ وَ اِذَافَسَدَتْ فَسَدَ الْجَسَدُ کُلُّہٗ اَلَا وَہِیَ الْقَلْبُ অর্থাৎ "জেনে রাখো! নিশ্চয়ই শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে, যখন তা ঠিক হয়ে যায়, তখন পুরো শরীর ঠিক হয়ে যায়। আর যখন তা নষ্ট হয়ে যায়, তখন পুরো শরীর নষ্ট হয়ে যায়। শুনে রাখো...!! সেই মাংসপিণ্ডটি হলো অন্তর।"
(বুখারী, কিতাবুল ইমান, পৃ: ৮৪, হাদিস: ৫২)
এ থেকে জানা গেল যে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আমাদের অন্তর (Heart)। এটি ঠিক হয়ে গেলে পুরো মানুষটি ঠিক হয়ে যায় আর যদি অন্তর নষ্ট হয়ে যায়, তবে পুরো মানুষটিই নষ্ট হয়ে যায়। আর অন্তর নামক এই কাঁচকে স্বচ্ছ ও পরিষ্কার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো রিযিকে হালাল (হালাল জীবিকা)। যেমন:
হযরত উমর বিন সালেহ رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বলেন: একদা আমি হযরত ইমাম আহমদ বিন হাম্বল رَحْمَۃُ اللهِ عَلَیْهِ -এর খেদমতে হাজির হয়ে জিজ্ঞাসা করলাম: হে ইমাম! আল্লাহ পাক আপনার উপর দয়া করুক, অন্তর কোমল হয় কীভাবে? এ প্রশ্ন শুনে হযরত ইমাম আহমদ বিন হাম্বল رَحْمَۃُ اللهِ عَلَیْهِ তাঁর মাথা মুবারক নিচু করলেন। কিছু সময় পর মাথা উত্তোলন করে বললেন: হে বৎস! হালাল সম্পদ (অন্তরকে কোমল করে)।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami