Share this link via
Personality Websites!
480844
9592
রয়েছে, যেগুলোতে শরীয়তের অনুমতি ছাড়া অন্যের জিনিস ব্যবহার করাকে কোনো দোষের বিষয় বলেই মনে করা হয় না। অনেক সময় ব্যবসায়ীরাও একে অপরের জিনিস চুপিসারে তুলে নিয়ে ব্যবহার করতে থাকেন এবং হয়তো সামনের জনের তা জানাও থাকে না। এই অবুঝদের বোঝা উচিত, শিক্ষা নেওয়া উচিত। বাহ্যিকভাবে অত্যন্ত তুচ্ছ মনে হওয়া কোনো জিনিসও যদি বিনা অনুমতিতে ব্যবহার করে ফেলা হয় এবং কিয়ামতের দিন এ নিয়ে পাকড়াও করা হয়, তবে আমাদের কী হবে?
প্রখ্যাত তাবেয়ী বুযুর্গ হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বলেন: বনী ইসরাইলের এক ব্যক্তি ছিল, সে তার অতীতের সমস্ত গুনাহ থেকে তাওবা করে নেয় এবং একটানা ৭০ বছর ধরে এমনভাবে ইবাদত করতে থাকে যে, সে দিনে রোযা রাখত এবং রাতে জেগে ইবাদত করত। সে না কোনো উন্নতমানের খাবার খেত, আর না কোনো ছায়ার নিচে বিশ্রাম নিত। যখন সেই ইবাদতগুজার ব্যক্তির ইন্তেকাল হলো, তখন কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করল: مَافَعَلَ اللهُ بِكَ ؟ অর্থাৎ "আল্লাহ পাক আপনার সঙ্গে কী আচরণ করেছেন?" তিনি জবাব দিলেন: "আল্লাহ পাক আমার হিসাব নিলেন, এরপর আমার সমস্ত গুনাহ মাফ করে দিলেন; কিন্তু একটি কাঠি, যা আমি তার মালিকের অনুমতি ছাড়াই দাঁতে খিলাল করার জন্য নিয়েছিলাম, তা মাফ করানো বাকি রয়ে গিয়েছিল। কেবল ওই একটি কাঠির কারণে এখন পর্যন্ত আমাকে জান্নাত থেকে আটকে রাখা হয়েছে। (তাম্বীহুল মুগতাররিন, পৃ: ৪৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দ্বীনের মধ্যে বেচাকেনার গুরুত্ব
হে আশিকানে রাসূল! দ্বীনের মধ্যে বেচাকেনার অত্যন্ত গুরুত্ব রয়েছে। স্পষ্টতই, বেচাকেনায় অসতর্কতা অবলম্বন করা অন্যের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami