Share this link via
Personality Websites!
480843
9592
আল্লাহ পাক আমাদেরও আউলিয়ায়ে কেরামের ফয়েয নসিব করুক! হে আল্লাহ! আমাদেরও যেন তাকওয়ার দৌলত নসিব হয়, আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকি এবং নেকীপূর্ণ জীবনযাপনে সফলকাম হতে পারি। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বেচাকেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন!
হে আশিকানে রাসূল! আমরা হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এর ঈমান উদ্দীপক ও শিক্ষণীয় ঘটনা শুনলাম। এ থেকে আমরা জানতে পারি যে, দ্বীনের মধ্যে বেচাকেনার কতটুকু গুরুত্ব রয়েছে। একটু চিন্তা করুন! হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বেলায়তের সর্বোচ্চ মাকামে আসীন ছিলেন। তাঁর এই মকাম ও মর্যাদার কারণেই তাঁকে 'সুলতান ইব্রাহিম' বলেও ডাকা হতো। এত বড় কামেল ওলীর কাছ থেকে বেচাকেনার সময় তাও আবার তাঁর অজান্তে মাত্র একটি ভুল হয়েছিল। মাটিতে পড়ে থাকা খেজুরটি তাঁর ছিল না, বরং দোকানদারের ছিল; কিন্তু তিনি সেটা নিজের মনে করে তুলে নিয়েছিলেন। ওই একটি খেজুরের কারণে তাঁর মর্যাদায় কিছুটা হ্রাস ঘটানো হয়েছিল।
আহ! আজকাল আমাদের সমাজের অবস্থা তো শোচনীয়, লোকজন না জিজ্ঞেস করেই অন্যের জিনিস মেরে দেয়, ক্রেতা দোকানদারকে এবং দোকানদার ক্রেতাদের ধোঁকা দিচ্ছে, দোকানদারদের জিনিস তুলে নিয়ে বিনা কারণে মুখে পুরে খাচ্ছে, শাকসবজি ও ফলের ঠেলাগাড়ি থেকে চুপিসারে কিছু না কিছু তুলে নিজের ঝুড়িতে ভরে নেয়, একে অন্যের জুতো অনুমতি ছাড়া ব্যবহার করা, কিংবা নিজের জুতোর বদলে অন্যের জুতো নিয়ে যাওয়ার বিষয়টিকে হয়তো মন্দই মনে করা হয় না। এটি অত্যন্ত কষ্টদায়ক একটি বিষয়, প্রতিদিনের এমন আরও অনেক কাজ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami