Share this link via
Personality Websites!
480842
9592
কেরাম মাসূম নন, তাঁদের দ্বারাও গুনাহ সংঘটিত হতে পারে; তবে আল্লাহ পাক তাঁর প্রিয় বান্দাদের উপর বিশেষ অনুগ্রহ করেন। তাদের দ্বারা যদি কখনো ইচ্ছায় বা অনিচ্ছায় কোনো ভুল হয়েও যায়, তবে তাদেরকে তাদের সে ভুল সম্পর্কে সতর্ক করে দেওয়া হয় এবং তাঁরা তৎক্ষণাৎ তাওবা করে গুনাহের ময়লা থেকে নিজেদের মুক্ত করে নেন।
আল্লাহ পাক পারা: ৯, সূরা: আরাফ, আয়াত: ২০১-এ ইরশাদ করেছেন:
اِنَّ الَّذِیْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰٓىٕفٌ مِّنَ الشَّیْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَاهُمْ مُّبْصِرُوْنَۚ(۲۰۱)
কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় ওইসব লোক, যারা তাকওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে শয়তানী খেয়ালের ছোঁয়া স্পর্শ করে, তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়।
প্রসদ্ধি মুফাসসিরে কুরআন, হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এই আয়াতের ব্যাখ্যায় বলেন: মুমিন মুত্তাকী ব্যক্তির প্রকৃতি হল সে শয়তানী প্ররোচনা এবং ইবলিসি খেয়ালগুলোকে গ্রহণ করে না। যদি কখনো মুমিন ব্যক্তির সামনে এই বিষয়গুলো (যেমন শয়তানী প্ররোচনা, ইবলিসি খেয়াল, ইচ্ছা বা অনিচ্ছায় কোনো ভুল ইত্যাদি) এসে পড়ে, তবে আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে সেই ভুলটি স্মরণ করিয়ে দেওয়া হয়, ফলে সে এই ময়লা থেকে নিজেকে পবিত্র করে নেয়। মুফতি সাহেব আরও বলেন: মুমিন মুত্তাকী ফেরেশতাদের দলভুক্ত; কেননা তার এবং ফেরেশতাদের প্রকৃতি এক ও অভিন্ন। এই সত্তাগণ দেখতে মানুষের মতো হলেও তাঁদের চরিত্র হয় ফেরেশতাসুলভ (অর্থাৎ বাহ্যিক রূপ মানুষের, আর অভ্যন্তরীণ স্বভাব ফেরেশতার)।
(তাফসীরে নঈমী, পারা: ৯, সূরা: আরাফ, আয়াত: ২০১ কিংবা ২০২-এর পাদটীকা, খণ্ড: ৯, পৃ: ৪৬০ (কিছুটা পরিবর্তনের সাথে)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami