Share this link via
Personality Websites!
480841
9592
একদা ইব্রাহিম বিন আদহাম বসরায় ছিলেন, তিনি একটি দোকান থেকে খেজুর কিনেছিলেন। যখন তিনি খেজুরগুলো নিয়ে যেতে লাগলেন তখন দেখলেন; একটি খেজুর পড়ে আছে। তিনি মনে করলেন হয়তো এটি আমারই খেজুর পড়ে গেছে, তাই তিনি সেই খেজুরটি তুলে খেয়ে নিলেন। যেহেতু সেই খেজুরটি তাঁর নিজের ছিল না বরং দোকানদারের ছিল এবং তিনি অন্যের খেজুর খেয়ে নিয়েছিলেন, তাই আল্লাহ পাক তাঁকে তাঁর মর্যাদা থেকে সরিয়ে দিয়েছেন।
হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বলেন: আমি ফেরেশতাদের এই কথোপকথন শোনার পর তৎক্ষণাৎ বসরায় পৌঁছালাম, ঐ দোকানদারের খেজুর তাঁকে ফেরত দিলাম এবং ফিরে এলাম। রাত হলে আমি পুনরায় ২ জন ফেরেশতাকে দেখলাম, তাঁরা পরস্পর কথা বলছিলেন। একজন অন্যজনকে বললেন: ইনি সেই ইব্রাহিম বিন আদহাম, যিনি খেজুরের মালিককে খেজুর ফিরিয়ে দিয়েছেন, তাই আল্লাহ পাক তাঁকে পুনরায় তাঁর পূর্বের সেই মর্যাদা দান করে দিলেন। (তাফসীরে রুহুল বয়ান, পারা: ৪, সূরা: আলে ইমরান, আয়াত: ১৭৯-এর অধীন, খণ্ড: ২, পৃ: ১৩৬)
আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তাঁর সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আউলিায়ে কেরামের প্রতি আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ রয়েছে
প্রিয় ইসলামী ভাইয়েরা! আউলিায়ে কেরামের শান ও মর্যাদা একেবারেই অনন্য...!! এই উচ্চ মর্যাদাবান ব্যক্তিবর্গ গুনাহ থেকে মাসূম (ত্রুটিমুক্ত বা নিষ্পাপ) নন, তবে মাহফূয (সংরক্ষিত)। মাসূম কেবল আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এবং ফেরেশতাগণ। আউলিায়ে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami