Share this link via
Personality Websites!
480860
9592
কর্মসংস্থানের চুক্তি হয়ে থাকে, তবে উভয় পক্ষের সম্মতি ছাড়া তা বাতিল করা যায় না। মালিকের বিনা কারণে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া কিংবা কর্মীর চাকরি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া জায়িয নয়; তবে শরীয়তসম্মত কোনো বাধ্যবাধকতার কারণে উভয় পক্ষের যে কেউ নির্ধারিত সময়ের আগেও চুক্তি শেষ করতে পারে। (প্রাগুক্ত, পৃ: ১২, সংক্ষেপিত) * কোনো মুসলমানের জন্য কোনো অমুসলিম ব্যক্তির অধীনে এমন চাকরি করা জায়িয নয়, যাতে মুসলমানের অবমাননা হয়; যেমন তার ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা, ময়লা-আবর্জনা তোলা, গাড়ি পরিষ্কার করা ইত্যাদি। তবে যে কাজে মুসলমানের কোনো অবমাননা বা লাঞ্ছনা নেই, তা সে করতে পারে। (প্রাগুক্ত, পৃ: ১৩) * কর্মীর উচিত নিজ অফিসের কলম, কাগজ এবং অন্যান্য জিনিসপত্র নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা থেকে বিরত থাকা। (প্রাগুক্ত, ১৪ পৃ:) * চৌকিদার, গার্ড বা পুলিশ ইত্যাদি যাদের দায়িত্ব জেগে থেকে পাহারা দেওয়া, তারা যদি ডিউটির সময় ইচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়েন, তবে গুনাহগার হবেন এবং যত সময় তারা ঘুমিয়ে বা অমনোযোগিতায় কাটিয়েছেন, তত সময়ের মজুরি কেটে নিতে হবে। (প্রাগুক্ত, পৃ: ১৯)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বিচ্ছু ও অন্যান্য ক্ষতিকর পোকা-মাকড় থেকে বাঁচার দোয়া
দাওয়াতের ইসলামির সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার নির্ধারিত শিডিউল অনুযায়ী “বিচ্ছু ও অন্যান্য ক্ষতিকর পোকা-মাকড় থেকে বাঁচার দোয়া” মুখস্থ করানো হবে। দোয়াটি হলো:
اَعُوْذُ بِکَلِمَاتِ اللّٰہِ التّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ سَلَامٌ عَلٰی نُوْحِ فِی الْعٰلَمِیْنَ ۔
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami