Share this link via
Personality Websites!
480840
9592
সন্ধ্যায় দশবার আমার প্রতি দরূদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে।
(আত্তারগীব ওয়াত্তারহীব, পৃ: ২২৩, হাদিস: ১৯)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন! যেমন; নিয়ত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কুড়ে পাওয়া একটি খেজুর খাওয়ার পরিণতি
একজন অনেক বড় এবং প্রসিদ্ধ ও প্রখ্যাত ওলীয়ুল্লাহ ছিলেন: (যার নাম হলো)হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْهِ। তিনি তাঁর জীবনের অনেকটা অংশ সফরেই কাটিয়েছেন। তিনি বলেন: একবার আমি বায়তুল মুকাদ্দাসে (অর্থাৎ মসজিদে আকসায়) রাত কাটালাম। আমি দেখলাম; রাতের কোনো এক প্রহরে সেখানে ২ জন ফেরেশতা এলেন, তাঁদের মধ্যে একজন অন্যজনকে বললেন: এখানে কোন মানুষ আছে? দ্বিতীয়জন বললেন: ইনি ইব্রাহিম বিন আদহাম। প্রথম ফেরেশতা বললেন: সেই ইব্রাহিম বিন আদহাম...!! তাঁকে তো এখন তাঁর মর্যাদা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ফেরেশতা জিজ্ঞেস করলেন: কী কারণে? প্রথম ফেরেশতা বললেন:
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami