Share this link via
Personality Websites!
480855
9592
আমাদের এই বিষয়গুলো বোঝা উচিত! আজ সময় আছে, আমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত! আল্লাহ পাক আমাদের বেচাকেনা সম্পর্কিত গুনাহ থেকে বেঁচে থাকার এবং সৎ, স্বচ্ছ ও পারস্পরিক কল্যাণকামিতাপূর্ণ ব্যবসা করার তৌফিক দান করুক।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো:
সাপ্তাহিক ইজতিমা
প্রিয় ইসলামী ভাইয়েরা! নেককার হওয়ার এবং গুনাহ থেকে বেঁচে থাকার এবং নেক কাজের স্পৃহা পাওয়ার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর সাথে যুক্ত হয়ে যান! ১২টি দ্বীনি কাজেও বেশি বেশি অংশ নেওয়ার অভ্যাস বানিয়ে নিন! اِنْ شَآءَ الله দুনিয়া ও আখিরাতের অগণিত বরকত নসীব হবে। ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো: সাপ্তাহিক ইজতিমা * প্রতি বৃহস্পতিবার মাগরিবের নামাযের পর অমুক স্থানে (যেমন: ফয়যানে মদীনা) দাওয়াতে ইসলামির সাপ্তাহিক ইজতিমা অনুষ্ঠিত হয়, যাতে তিলাওয়াত, নাত, সুন্নাতে ভরা বয়ান, যিকির এবং হৃদয়স্পর্শী দোয়া করানো হয়। আপনাদের নিকট বিনীত অনুরোধ * আপনারাও নিয়মিত সাপ্তাহিক অংশগ্রহণ করুন! দ্বীনি ইজতিমায় বসা এবং যিকিরকারীদের শান ও মান তো আর বলার অপেক্ষা রাখে না! হাদিসে পাক অনুযায়ী যে ব্যক্তি তাদের কাছে বসে, সেও হতভাগ্য থাকে না। (মুসলিম, কিতাবুজ যিকর ওয়াদ দোয়া... আলখ, বাব ফযল মাজারিসিজ যিকর, পৃ: ১০৩৭, হাদিস: ২৬৮৯) اَلْحَمْدُ لِلّٰه সাপ্তাহিক ইজতিমায় যিকির হয় * ইলমে দ্বীন শেখার সুযোগ মেলে * সৎ সঙ্গ লাভ হয় * এবং মসজিদে সময় কাটানোর সৌভাগ্য হয় * একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকত এই যে, দ্বীনি ইজতিমার জন্য যাওয়াও আল্লাহর রাস্তায় বের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami