Share this link via
Personality Websites!
480854
9592
৯০ দিনার হয়ে গেছে। হযরত সিররি সাকতি رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বললেন: আমি নিজের সঙ্গে ওয়াদা করেছি যে, এই বাদামগুলোর উপর মাত্র ৩ দিনার লাভ নেব; তাই বাজারে এর দাম যতটুকুই হোক না কেন, আমি এগুলো ৬০ দিনারে কিনেছি, এখন ৬৩ দিনারেই বিক্রি করব।
তখন ক্রেতা বলতে লাগলেন: আমি তো ৯০ দিনার দিয়েই কিনব। আর হযরত সিররি সাকতি رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বলতে লাগলেন: আমি তো ৬৩ দিনারেই বিক্রি করব। দুজনেই একে অপরের এমন হিতাকাঙ্ক্ষী ছিলেন যে, তাদের মধ্যে কেনাবেচাই সম্পন্ন হতে পারল না! ক্রেতা চাচ্ছেন দোকানদার লাভবান হোক, আর দোকানদার চাচ্ছেন ক্রেতার কল্যাণ হোক। ব্যস, এই টানাটানিতে না ক্রেতা বাদাম কিনলেন, আর না হযরত সিররি সাকতি رَحْمَۃُ اللهِ عَلَیْهِ তা বিক্রি করলেন; শেষ পর্যন্ত ক্রেতা খালি হাতেই ফিরে গেলেন।
(এহইয়াউল উলূম, কিতাবুল আসহাব, চতুর্থ অধ্যায়: আদল বা ন্যায়বিচার প্রসঙ্গে, খণ্ড: ২, পৃ: ১০২ (কিছুটা তারতম্যসহ)
প্রিয় ইসলামী ভাইয়েরা! একেই বলে একে অপরের কল্যাণ কামনা...!! আমরা কি এমন করি? আমাদের সমাজে তো ক্রেতা ও দোকানদারের ঝগড়ার বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা হয়। ক্রেতা চান ৫০ টাকার জিনিস ১০ টাকায় কিনে নিতে, আর দোকানদার চান ৫০ টাকার জিনিস ১০০ টাকায় বিক্রি করতে। না ক্রেতা দোকানদারের ভালো চান, আর না দোকানদার ক্রেতার কল্যাণ ভাবেন। এর ফল কী দাঁড়াচ্ছে? বাজারে প্রতারণা, মাপে কম দেওয়া, খিয়ানত ও এ ধরনের পাপ বেড়েই চলেছে। আমাদের ব্যবসা দিন দিন নীচের দিকে নামছে এবং মুসলমানরা বিশ্বজুড়ে অবক্ষয় ও পতনের দিকে এগিয়ে যাচ্ছে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami