Share this link via
Personality Websites!
480851
9592
* একটি পরামর্শ: দারুল ইফতার নম্বরটি আপনার কাছে অবশ্যই সংরক্ষণ করে রাখুন! যখনই কোনো মাসআলা দেখা দেবে বা কোনো বিশেষ পরিস্থিতি সম্পর্কে শরয়ী পথপ্রদর্শনের প্রয়োজন হবে, তখন কল করে মুফতিয়ানে কেরামের নিকট থেকে দিকনির্দেশনা গ্রহণ করবেন। এর মাধ্যমে اِنْ شَآءَ الله বহু পাপাচার থেকে বেঁচে যাবেন এবং ইলমে দ্বীনের একটি বিশাল ভাণ্ডারও অর্জন করতে পারবেন।
‘এহইয়াউল উলূম’ কিতাবে রয়েছে: ভেজাল মুদ্রা (বা নোট) প্রচলন করা একটি সাধারণ জুলুম। এর মারাত্মক ক্ষতি হলো এটি ‘গুনাহে জারিয়া’ (প্রবহমান পাপ)-এ পরিণত হতে পারে। উদাহরণস্বরূপ: এক ব্যক্তি কাউকে প্রতারণা করে একটি জাল নোট ধরিয়ে দিল। এখন সে সেটি অন্য কোথাও চালিয়ে দেবে, তৃতীয় ব্যক্তি চতুর্থজনকে, চতুর্থ ব্যক্তি পঞ্চমজনকে এভাবেই প্রতারণামূলকভাবে তা চালাতেই থাকবে। ফলে এরা সবাই গুনাহগার হবে এবং এদের সবার সেই পাপ প্রথম ব্যক্তির আমলনামায়ও জমা হতে থাকবে, কেননা সে নিজেই এই মন্দ কাজের দ্বার উন্মুক্ত করেছিল।
(এহইয়াউল উলূম, কিতাবু আদাবিল কসব, বাবুল সালিছ ফি বয়ানিল আদল, খণ্ড: ২, পৃ: ৯৪, সংক্ষেপিত)
এক বুযুর্গ رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বলেন: একটি জাল মুদ্রা (বা প্রতারণা করে জাল নোট) চালিয়ে দেওয়া রূপার ১০০ মুদ্রা চুরির চেয়েও বেশি খারাপ! কারণ চুরি একটি নির্দিষ্ট অপরাধ; চোর যখন চুরি করে, তখন সেই অপরাধ সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু প্রতারণার মাধ্যমে জাল নোট চালিয়ে দেওয়া একটি মন্দ বিদাত বা কুপ্রথা, যা কোনো ব্যক্তি দ্বীনের মাঝে চালু করে দেয় (সম্ভবত যাকে সে জাল নোটটি চালিয়ে দিয়েছে, সে তা সামনে চালাবে, সে আবার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami