Share this link via
Personality Websites!
480850
9592
চেয়েও অধিক কঠিন। এজন্যই এক বুযুর্গ رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বলেছেন: اَلتَّاجِرُ الصَّدُوْقُ اَفْضَلُ عِنْدَ اللّٰہِ مِنَ الْمُتَعَبِّدِ অর্থাৎ সত্যনিষ্ঠ ব্যবসায়ী আল্লাহ পাকের নিকট ইবাদতকারীর তুলনায় অধিক শ্রেষ্ঠ।
(এহইয়াউল উলুম, কিতাবু আদাবিল কসব ওয়াল মাআশ, বাবুল সালিছ ফি বয়ানিল আদল, খণ্ড: ২, পৃ: ৯৫)
আল্লাহ পাক আমাদের বেচাকেনার ব্যাপারে সতর্কতা অবলম্বন করার এবং সততা বজায় রাখার তৌফিক দান করুক।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় ইসলামী ভাইয়েরা! ব্যবসা বা কেনাবেচা একটি কঠিন বিষয়। এর অনেক সূক্ষ্মাতিসূক্ষ্ম বিধান ও মাসআলা রয়েছে। স্বাভাবিকভাবেই একটি সংক্ষিপ্ত বয়ানে এই সমস্ত বিধান ও মাসআলা বর্ণনা করা সম্ভব নয়। তবে যিনি ব্যবসায়ী, তাঁর ওপর ব্যবসার এবং যিনি ক্রেতা, তাঁর ওপর ক্রয়ের প্রয়োজনীয় বিধি-বিধান শেখা ফরয। اَلْحَمْدُ لِلّٰه দারুল ইফতা আহলে সুন্নাত মোবাইল অ্যাপ্লিকেশন: এতে অন্যান্য বহু দ্বীনি তথ্যের পাশাপাশি সম্পূর্ণ ব্যবসা কোর্স আলাদাভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বেচাকেনা সম্পর্কিত ফতোয়াও রয়েছে। এই অ্যাপ্লিকেশনটি আপনার স্মার্টফোনে ইনস্টল করে নিন! এছাড়া মাদানী চ্যানেলে ব্যবসার বিধানসমূহ নামের একটি সাপ্তাহিক অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি শুনবেন ও দেখবেন! اِنْ شَآءَ الله বেচাকেনা এবং আধুনিক মার্কেটিং সম্পর্কিত অনেক উপকারী তথ্য জানতে পারবেন। * ‘বাহারে শরীয়ত, খণ্ড: ২, অংশ: ১১: কেনাবেচার বয়ান’ পড়ে নিন! এর মাধ্যমেও বেচাকেনার অনেক বিধান ও মাসআলা শেখার সুযোগ পাবেন। * ৬২ পৃষ্ঠার অত্যন্ত সুন্দর একটি রিসালা “ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় কথা” মাকবাতুল মদীনা থেকে সংগ্রহ করুন এবং পড়ুন! اِنْ شَآءَ الله বেচাকেনা সম্পর্কিত অনেক কিছু শিখতে পারবেন।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami