Share this link via
Personality Websites!
480849
9592
থেকে এবং সাধারণভাবে সগীরা গুনাহে লিপ্ত হওয়ার অভ্যাস থেকে বেঁচে থাকা। নেকী অর্থ হলো নিজের ব্যবসাকে প্রতারণা ও খিয়ানত থেকে সুরক্ষিত রাখা। সত্যবাদিতা অর্থ হলো পণ্যের বিষয়ে পরিষ্কার কথা বলা, পণ্যটিতে কোনো ত্রুটি থাকলে তা নির্দোষ হিসেবে প্রমাণ করার চেষ্টা না করা। এর মূল অর্থ হলো, কিয়ামতের ময়দানে সকল ব্যবসায়ী পাপাচারী হিসেবে পরিগণিত হবে, তবে ঐ সমস্ত ব্যবসায়ী ব্যতীত যাদের মধ্যে এই তিনটি গুণ বিদ্যমান থাকবে: পরহেযগারী, সৎকর্ম ও সত্যবাদিতা। (মিরাতুল মানাজিহ, খণ্ড: ৪, পৃ: ২৪৫)
(৩) বেচাকেনার ক্ষেত্রে নমনীয়তার ফযিলত
হযরত জাবির رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: رَحِمَ اللّٰهُ رَجُلًا سَمْحًا اِذَا بَاعَ، وَ اِذَا اشْتَرٰى، وَ اِذَا اقْتَضٰى আল্লাহ পাক সেই ব্যক্তির উপর রহমত বর্ষণ করুক, যে বিক্রয় করার সময়, ক্রয় করার সময় এবং পাওনা আদায়ের (বা দাবি করার) সময় নমনীয় আচরণ করে। (বুখারী, কিতাবুল বুয়ূ‘, পৃ: ৫৪১, হাদিস: ২০৭৬)
বিক্রয় করার ক্ষেত্রে নমনীয়তা হলো—ক্রেতাকে কম বা ত্রুটিপূর্ণ জিনিস দেওয়ার চেষ্টা না করা। আর ক্রয়ের ক্ষেত্রে নমনীয়তা হলো—মূল্য যথাযথভাবে ও ভালোমতো পরিশোধ করা এবং ব্যবসায়ীকে (যেমন: দোকানদারকে) অযথা হয়রান বা পেরেশান না করা। পাওনা আদায়ের ক্ষেত্রে নমনীয়তা হলো—কারো কাছে পাওনা থাকলে তা নম্রভাবে চাওয়া এবং অসহায় ঋণগ্রস্ত ব্যক্তিকে পরিশোধের জন্য অবকাশ দেওয়া, তার উপর কোনো ধরনের কড়াকড়ি বা চাপ সৃষ্টি না করা। যার মধ্যে এই তিনটি গুণ একত্রিত হয়, সে আল্লাহর প্রিয় বান্দা। (মিরআতুল মানাজিহ, খণ্ড: ৪, পৃ: ২৪২)
ইমাম গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ ‘এহইয়াউল উলুম’-এ ইরশাদ করেন: ব্যবসায় সত্যের পথে অটল থাকা নিয়মিত নফল ইবাদত করার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami