Share this link via
Personality Websites!
480137
9552
সাথে কীরূপ আচরণ করেছেন? তিনি উত্তর দিলেন: হাদীস অন্বেষণের জন্য সফর করার কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন।
(শরফু আসহাবিল হাদীস, ৩য় অংশ, পৃ: ১০৮, সংখ্যা: ২৪১)
سُبْحَانَ الله! কী শান ও মর্যাদা...!! জানা গেল যে—হাদীসে পাক শেখার জন্য সফর করা অনেক বড় নেকি; এটি এমন এক অনন্য নেকি যা ক্ষমার মাধ্যম হয়ে যায়।
কুরআন মাজীদে মুহাদ্দিসগণের আলোচনা
আল্লাহ পাক কুরআনুল করীমে ইরশাদ করেন:
فَلَوْ لَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآىٕفَةٌ لِّیَتَفَقَّهُوْا فِی الدِّیْنِ وَ لِیُنْذِرُوْا قَوْمَهُمْ اِذَا رَجَعُوْۤا اِلَیْهِمْ لَعَلَّهُمْ یَحْذَرُوْنَ۠(۱۲۲)
কানযুল ঈমানের অনুবাদ: সুতরাং কেনো এমন হলো না যে, তাদের প্রত্যেক দল থেকে একটা দল বের হতো, যারা ধর্মের বুঝ (জ্ঞান) অর্জন করতো এবং ফিরে এসে নিজ সম্প্রদায়কে সতর্ক করতো এ আশায় যে, তারা সতর্ক হবে। (সূরা তাওবা, আয়াত;১২২, পারা: ১১)
হযরত হাম্মাদ বিন যায়েদ رَحْمَۃُ اللهِ عَلَیْهِ যিনি অনেক বড় আলিম ছিলেন। তিনি বলেন:এই আয়াতে কারীমায় মুহাদ্দিসগণের উল্লেখ আছে। (মারিফাতু উলুমিল হাদীস লিল হাকিম, পৃ: ১৭১, সংখ্যা: ৪৮)
অর্থাৎ এটা বলা হয়েছে যে, একটি দলের উচিত যেন তারা ঘর থেকে বের হয়, উলামায়ে কেরামের খিদমতে হাজির হয়, সেখানে গিয়ে হাদীস শেখে এবং পুনরায় ফিরে এসে নিজের শহরবাসী, গোত্রবাসী, এলাকাবাসী ও পরিবারের সদস্যদের সেই হাদীসগুলো শিক্ষা দেয়।
হায়! আমাদেরও যেন হাদীস পড়ার, শোনার, শেখার ও বোঝার আগ্রহ নসিব হয়ে যায়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami