Share this link via
Personality Websites!
480136
9552
পূর্ববর্তী যুগের মুসলমানরা হাদীস পাঠ করার ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন; ওইসব উচ্চমর্যাদা সম্পন্ন ব্যক্তিরা যদি সংবাদ পেতেন যে, অমুক স্থানে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি একটি হাদীস জানেন, তবে তাঁরা মাত্র একটি হাদীস শোনার উদ্দেশ্যে ঘরবাড়ি ত্যাগ করতেন, ব্যবসা-বাণিজ্য বন্ধ করতেন এবং হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুধুমাত্র সেই একটি হাদীস পড়ার জন্য চলে যেতেন। ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ লিখেন: হযরত আবু আব্বাস মুস্তাগফিরী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ সংবাদ পেলেন যে, মিশরে হযরত আবু হামিদ মিসরী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ হযরত খালিদ বিন ওয়ালিদ-এর একটি হাদীস বর্ণনা করেন; তখন তিনি ঘরবাড়ি ত্যাগ করলেন এবং সেই হাদীস শোনার জন্য মিশরে পৌঁছলেন। তিনি হযরত আবু হামিদ মিসরী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এর খিদমতে হাজির হয়ে হাদীসটি শোনানোর জন্য আবেদন করলেন। তখন তিনি বললেন: “আগে এক বছর রোজা রাখো, তারপর শোনাব।” হযরত আবু আব্বাস رَحْمَۃُ اللهِ عَلَیْهِ -এর হাদীস শোনার প্রতি এত বেশি আগ্রহ ছিল যে, তিনি পুরো এক বছর রোজা রাখলেন, অতঃপর পুনরায় হাজির হলেন এবং হযরত খালিদ বিন ওয়ালিদ-এর সেই হাদীস শোনার সৌভাগ্য অর্জন করলেন। (জমউল জাওয়ামে, ১৪ তম খণ্ড, পৃ: ৩৫২, হাদীস: ১০৯৫৩)
سُبْحَانَ الله! এই তো ছিলেন পূর্ববর্তী যুগের মুসলমান...!! হাদীস পাঠ করা ও শোনার প্রতি তাঁদের কতই না প্রবল অনুরাগ ছিল...!! বর্তমানে তো কেবল খাওয়া-দাওয়া আর আমোদ-প্রমোদের নেশাই অবশিষ্ট রয়েছে। আল্লাহ তাআলা আমাদের অবস্থার ওপর রহম করুক। হযরত যাকারিয়া বিন আদী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বলেন: হযরত আবদুল্লাহ বিন মুবারক رَحْمَۃُ اللهِ عَلَیْهِ-এর ইন্তেকালের পর আমি তাঁকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম: مَا فَعَلَ اللّٰهُ بِكَ? আল্লাহ তাআলা তোমার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami