Share this link via
Personality Websites!
480135
9552
আ-লা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْهِ লিখেন: যে ব্যক্তি হাদীসে পাকের অস্বীকারকারী সে নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অস্বীকারকারী। যে নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অস্বীকারকারী সে কুরআনুল কারিমের অস্বীকারকারী, যে কুরআনুল করীমের অস্বীকারকারী সে আল্লাহ পাকের অস্বীকারকারী, যে আল্লাহ পাকের অস্বীকারকারী সে সুস্পষ্ট মুরতাদ ও কাফের। (আশ শরীয়াহ লিল আজর্রী, ১ম অংশ, পৃ: ৫৩)
আল্লামা মুহাম্মদ বিন হোসাইন رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বলেন: কুরআনের যত বিধান রয়েছে, সেগুলো হাদীসে পাক ব্যতীত বোঝা সম্ভব নয়। যেমন- কুরআন মাজীদে নামায পড়ার নির্দেশ রয়েছে, কিন্তু * কীভাবে পড়তে হবে? * এর শর্তাবলী কয়টি? * ফরজগুলো কী কী? * ওয়াজিবসমূহ কোনগুলো? * রুকনসমূহ কীভাবে আদায় করতে হবে? * কোন রুকনে কী পাঠ করতে হবে? এসব কিছুর বিস্তারিত বিবরণ আমরা প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর হাদীসে মুবারাকা থেকেই পাই। একইভাবে কুরআন মাজীদে যাকাত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু * কতটুকু দিতে হবে? * কখন দিতে হবে? এসবের বিস্তারিত বিবরণ আমরা হাদীসে মুবারাকা হতে লাভ করি। তিনি আরও বলেন: যে ব্যক্তি বলে যে ‘আমি হাদীসে মুবারাকা ছাড়াই কুরআন মাজীদ বুঝে নেব’, সে হলো ‘মুলহিদ’ (অর্থাৎ বেদ্বীন)।
(আশ শরীয়াহ লীল আজর্রী, ১ম অংশ, পৃ: ৫৩)
প্রিয় ইসলামি ভাইয়েরা! হাদীসের প্রতিটি শব্দ জ্ঞান ও প্রজ্ঞার এক একটি সমুদ্র; কিয়ামত পর্যন্ত আগত মানুষদের জন্য এসব শব্দের মাঝে রয়েছে আলো, নূর ও হেদায়েত। কিন্তু আফসোস! বর্তমানে হাদীস পাঠ করার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami