Share this link via
Personality Websites!
480134
9552
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর যিয়ারত লাভ করলাম, তখন আমি আমার কিতাব ‘জামউল জাওয়ামে’-এর কথা উল্লেখ করলাম এবং আরয করলাম: ইয়া রসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি কি এই কিতাব হতে আপনাকে কিছু পড়ে শোনাব? প্রিয় আকা, নবীগণের সরদার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: “শোনাও! হে শায়খুল হাদীস...!”
ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বলেন: প্রিয় আকা, দুই জাহানের দাতা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর আমাকে ‘শায়খুল হাদীস’ বলে সম্বোধন করা এটি এমন এক সুসংবাদ, যা আমার নিকট দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে, সেই সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। (আন নূরুস সাফিরা, পৃ: ৯১)
سُبْحَانَ الله! ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ -এর কী এক সুমহান মর্যাদা...!! আল্লাহ তাআলা আমাদেরও হাদীসসমূহ পাঠ করা, লেখা, বোঝা এবং মুখস্থ করার তৌফিক দান করুক। হাদীসে পাক কী? * আমাদের প্রিয় আকা, আল্লাহর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর যবান মুবারক হতে উচ্চারিত অত্যন্ত চমৎকার ও বরকতময় বাণী * এবং তাঁর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পবিত্র কার্যাবলিকে হাদীস বলা হয় * একইভাবে এমন কোনো কাজ যা তাঁর উপস্থিতিতে সংঘটিত হয়েছে অথচ তিনি তা হতে বারণ করেননি, তাকে ‘হাদীসে তাক্বরীরী’ বলা হয়।
(মুকাদ্দামাতুশ শায়খ, পৃ: ১৮-১৯)
আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْهِ লিখেন: * যে ব্যক্তি হাদীসে পাক অস্বীকার করে সে মূলত নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -কে অস্বীকার করে * যে নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -কে অস্বীকার করে সে কুরআন মাজীদকে অস্বীকার করে * যে কুরআন মাজীদকে অস্বীকার করে সে আল্লাহ তাআলাকে অস্বীকার করে * আর যে আল্লাহ তাআলাকে অস্বীকার করে সে প্রকাশ্য মুরতাদ ও কাফের।
(ফতোওয়ায়ে রযভিয়্যাহ, ১৪ তম খণ্ড, পৃ: ৩১২)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami