Share this link via
Personality Websites!
480133
9552
ইমাম সুয়ূতী এবং ইলমে হাদীসের প্রতি আগ্রহ:
প্রিয় ইসলামী ভাইয়েরা ! ইমাম জালাল উদ্দিন সুয়ূতী শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এমন এক সুউচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব, যাঁকে স্বপ্নে নয় বরং জাগ্রত অবস্থায় ৭৭ বার প্রিয় আকা, রাসূলুল্লাহ, আহমদ মুজতবা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর যিয়ারত নসিব হয়েছিল। (বাহজাতুল আবেদীন, পৃ: ১৫৩)
তাঁর পবিত্র গুণাবলীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণ হলো—প্রিয় আকা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর হাদীসসমূহ পাঠ করার প্রতি তাঁর অত্যন্ত অনুরাগ ছিল। তিনি হাদীসে পাকের বহু কিতাব রচনা করেছেন এবং হাদীসসমূহ মুখস্থও করতেন। তিনি বলেন: “আমি ভূপৃষ্ঠে দুই লক্ষ হাদীস পেয়েছি এবং আমি তার সব কটি মুখস্থ করে নিয়েছি; যদি আরও পেতাম তবে সেগুলোও মুখস্থ করে নিতাম।” (আল কাওয়াকিবুস সায়েরা, ১ম অংশ, পৃ: ২২৯)
سُبْحَانَ الله! প্রিয় ইসলামি ভাইয়েরা! কল্পনা করুন! এটি কতটা পরিশ্রমের কাজ—হাদীসসমূহ এবং সেগুলোর বর্ণনাকারীদের নাম, অতঃপর প্রতিটি বর্ণনাকারী সম্পর্কিত তথ্য হাসিল করা, কোন বর্ণনাকারী ‘যঈফ’ (দুর্বল) আর কে ‘সহীহ’ (নির্ভরযোগ্য) ইত্যাদি যাচাই-বাছাই করা; ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এসব বিস্তারিত তথ্যসহ দুই লক্ষ হাদীস মুখস্থ জানতেন। আর তাঁর অনুরাগ লক্ষ্য করুন! তিনি বলছেন: “যদি আরও হাদীস পাওয়া যেত তবে আমি সেগুলোও মুখস্থ করে নিতাম।” ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এই অনুরাগ ও পরিশ্রমের কী প্রতিদান পেয়েছিলেন? শ্রবণ করুন!
ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এর একটি কিতাব রয়েছে: ‘জামউল জাওয়ামে’। এই কিতাবে ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ প্রিয় আকা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হাদীসসমূহ সংকলন করেছেন। তিনি বলেন: একবার আমি স্বপ্নে প্রিয় নবী, রাসূলে-হাশেমী صَلَّی اللهُ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami