Share this link via
Personality Websites!
480132
9552
আপনার প্রতি কুরবান….!! আমরা আমাদের মৃতদের জন্য সদকা করে থাকি, তাদের পক্ষ থেকে হজ্জ করে থাকি, এগুলো কি তাদের কাছে পৌঁছে? ইরশাদ করলেন:হ্যাঁ, এগুলো তাদের কাছে পৌঁছে এবং তারা এই (ঈসালে সাওয়াবের)উপর এমন খুশি হয়, যেমন তোমরা (জীবিত লোক) উপহার পেলে খুশি হও।
(উমদাতুল ক্বারী, ২য় খণ্ড, পৃ: ৫৯৯, হাদীস: ২১৬)
سُبْحَانَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! যখন আমাদেরকে কেউ উপহার দেয় তখন আমাদের কতটা খুশি লাগে, প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন, এরকম খুশি মৃত ব্যক্তিরা ওই সময় হয়, যখন তাদেরকে ঈসালে সাওয়াবের উপহার পেশ করা হয়। এটা কতই না সুন্দর কথা, এখন একটু চিন্তা করুন! আমরা সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এর ঈসালে সাওয়াব করি। আউলিয়ায়ে কেরামদের ঈসালে সাওয়াবের উপহার পাঠাই। হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এর গিয়ারভী করি। খাজা হুজুর رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এর নিয়াজ বানিয়ে মানুষের মাঝে বণ্টন করে এর সাওয়াব তাঁর কাছে পৌঁছাই। আ-লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এর খেদমতে সাওয়াব পেশ করি। হাফিজ, ক্বারি, মুহাদ্দিস, মুফাস্সির প্রমুখ ওলামায়ে উম্মতের দরবারে পেশ করি, এতে এই সকল বুযুর্গগণ কতই না খুশি হন। আর এটা আমাদের ঈমান ও বিশ্বাস যে, যার উপর সাহাবায়ে কেরাম, আহলে বাইতে আতহার, আউলিয়ায়ে কেরাম খুশি হয়ে যান, اِنْ شَآءَ الله তার তরী পার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের বুযুর্গগণ, আল্লাহর নেককার বান্দাদের স্মরণ করার, তাঁদের স্মরণ রাখার, তাঁদের জীবনী ও গুণাবলী পড়ার এবং তাঁদের বেশি বেশি ঈসালে সাওয়াব করার তৌফিক দান করুক। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami