Share this link via
Personality Websites!
480131
9552
আসলে বিশেষত্বের সাথে তাঁদের কল্যাণকর আলোচনা করি এবং তাঁদের জন্য ঈসালে সাওয়াবের আয়োজনও করি। আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বলেন:যদি আমরা আমাদের বুযুর্গদের সুখের সময় স্মরণ রাখি, যদি আল্লাহ না করুক জীবনে কোন খারাপ সময় এসে যায় اِنْ شَآءَ الله বিপদের সময় ওই সকল বুযুর্গদের রুহানী ফয়যান নসীব হবে। (ফতোওয়ায়ে রযভিয়া, খণ্ড: ২৬, পৃ: ৫৯১)
কুরআনুল করীমে নেককার লোকদের বৈশিষ্ট্যাবলীর মধ্যে থেকে একটি বৈশিষ্ট্য এটাও বর্ণিত হয়েছে যে, নেককার লোকেরা তাদের পূর্বের বুযুর্গদের, নেককার লোকদের এবং ঈমানদারদেরও স্মরণ রাখে এবং তাঁদের জন্য দোয়াও করে। আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ الَّذِیْنَ جَآءُوْ مِنْۢ بَعْدِهِمْ یَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَ لِاِخْوَانِنَا الَّذِیْنَ سَبَقُوْنَا بِالْاِیْمَانِ
কানযুল ঈমানের অনুবাদ: এবং ঐসব লোক, যারা তাদের পরে এসেছে তারা আরয করে, হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের ভাইদেরকেও, যারা আমাদের পূর্বে ঈমান এনেছে। (পারা: ২৮, সূরা: হাশর, আয়াত: ১০)
سُبْحَانَ الله! জানা গেলো, সাহাবায়ে কেরাম, আহলে বাইতে আতহার رَضِیَ اللهُ عَنْہُمْ এবং তাঁদের পূর্বে অতিবাহিত হওয়া ঈমানদারদের জন্য দোয়া করা, তাঁদের জন্য খতমে পাক এবং ফাতিহা ইত্যাদির আয়োজন করা জায়েয এবং ভালো আমল, কারণ এতে ওই সকল বুযুর্গদের জন্য দোয়া করা হয়। (নুরুল ইরফান, পারা: ২৮, সূরা: হাশর, আয়াত: ১০, পৃ: ৮৭৩ সামান্য পরিবর্তন)
নেককার লোকদের খুশি করার পদ্ধতি:
সাহাবীয়ে রাসূল হযরত আনাস বিন মালেক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি আরয করলাম:ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! আমার বাবা-মা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami