Share this link via
Personality Websites!
480150
9552
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ২৯ অক্টোবর ২০২৬ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
হাদীসে পাক সংক্রান্ত অবশিষ্ট মাদানী ফুল:
* হাদীসে রাসূলের উপর ঈমান না এনে কেউ কুরআনের অর্থ ও উদ্দেশ্যকে যথাযথ বুঝতে পারবে না আর ইসলামের উপর আমলও করতে পারবে না। (মুন্তাখাব হাদীস, পৃ: ৩০) * ইসলামে কালামুল্লাহর(কুরআন) পরে কালামে রাসূলের স্থান। (মিরাতুল মানাজীহ ১/২) * প্রত্যেক মানুষের উপর হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আনুগত্য করা ফরজ আর এই আনুগত্য হাদীস ও সুন্নাত না জেনে সম্ভব নয়। (মিরাতুল মানাজিহ, ১/৯) * হাদীসকে অস্বীকার করার পর কুরআনের উপর ঈমানের দাবী একেবারে বাতিল। (নুজহাতুল ক্বারী, ১/৩৬) * যতক্ষণ পর্যন্ত এটা জানা যাবে না যে, এটা আসলেই হাদীসে মোবারকা, ত তক্ষণ পর্যন্ত বর্ণনা করবেন না। (ফয়যানে ফারুকে আজম, ২/৪৫১) * আল্লাহ পাকের রহমত হয়ে দুনিয়াতে আগমনকারী নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী হলো: যতক্ষণ পর্যন্ত তোমাদের অকাট্য জ্ঞান হবে না আমার পক্ষ থেকে হাদীস বর্ণনা করা থেকে বিরত থাকো, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করল, তার উচিত নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেওয়া। (তিরমীযি, ৪/৪৩৯, হাদীস: ২৯৬০) * এস এম এসের SMS মাধ্যমে সূত্র ব্যতীত কোনো হাদীস সামনে পাঠাবেন না, যতক্ষণ না কোনো সুন্নী সহীহুল আকিদা মুফতি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami