Share this link via
Personality Websites!
480130
9552
দরূদ শরীফটি আমার বান্দার কবরে নিয়ে যাও, এই দরূদ শরীফ তাঁর পাঠকারীর জন্য ইস্তিগফার করতে থাকবে এবং সেই (বিশেষ বান্দার) চোখের শীতলতা হতে থাকবে। (মুসনদে ফেরদৌস, ৪র্থ খণ্ড, পৃ: ১০, হাদীস: ৬০২৬)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন! যেমন; নিয়ত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! হিজরী ক্যালেন্ডার অনুসারে ৫ম ইসলামী মাস জুমাদাল উলা চলমান রয়েছে, ১৭ই জুমাদাল উলা ইমাম ইবনে ইমাম, আলিম ইবনে আলিম মুফতি ইবনে মুফতি, ওলী ইবনে ওলী অর্থাৎ শাহজাদায়ে আ’লা হযরত, জানশীনে আ’লা হযরত শাহ হামিদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এর ওরসে পাক হয়ে থাকে। আর ১৯ জুমাদাল উলা নিজের যুগের অনেক বড় ইমাম, মহান মুহাদ্দিস, মুফাস্সির, আলিম, ক্বারী, মুফতি, অনেক বড় আশিকে রাসূল, ওলীয়ে কামিল ইমাম আব্দুর রহমান জালাল উদ্দিন সুয়ূতী শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এর ওরসে পাক হয়ে থাকে। আমাদের উচিত যে, আমরা আমাদের যেন এই বুযুর্গদের স্মরণও করি এবং তাঁদের দিবস
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami