Share this link via
Personality Websites!
480147
9552
পৌঁছে দেবে আল্লাহ পাক (কিয়ামতের দিন) তাকে এমন মর্যাদার সাথে উঠাবেন যে, সে ফকীহ হবে এবং আমি কিয়ামতের দিন তার সুপারিশ করবো এবং তার জন্য সাক্ষ্য দেবো। (মিশকাতুল মাসাবীহ, ১/৬৮, হাদীস: ২৫৮) (২) ইরশাদ করেন: আল্লাহ পাক তাকে তরুতাজা রাখুক যে আমার হাদীস শোনে, মূখস্থ করে এবং অন্যের নিকট পৌঁছায়। (তিরমীযি, ৪/২৯৮, হাদীস: ২৬৬৫) হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কথা, কাজ, অবস্থা, মৌন সম্মতিকে হাদীস বলা হয়। (নুজহাতুল ক্বারী, ১/৮৭) এই ইলম অর্জন করা ফরজে কিফায়াহ, যদি সকল উম্মতের মধ্যে এর আলিম পাওয়া না যায় তবে সকল উম্মত গোনাহগার হবে। (নিসাবু উসুলে হাদীস মায়া এফাদাতে রযভিয়া, ২৮) কুরআন মাজিদের মতো হাদীসে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ও শরীয়েতের আহকামের মুল ভিত্তি। (মুন্তাখাব হাদিসী, পৃ: ৭) হাদীসের পথ প্রদর্শন ছাড়া আহকামে ইলাহীর ব্যাখ্যা জানা এবং কুরআনের আয়াতের উদ্দেশ্য বুঝা সম্ভব নয়। (মুন্তাখাব হাদীস, পৃ: ৭) কোরআনের অনেক আয়াত এমন যেগুলোর সংক্ষিপ্ত তাফসীর হাদীস থেকে হয়ে থাকে। (মুন্তাখাব হাদীস, পৃ: ৭) কুরআন মাজীদের পর আহকামে শরীয়তের দলীল হওয়ার মধ্যে হাদীসরই মর্যাদা। (মুন্তাখাব হাদীস, পৃ: ২৬) কুরআন মাজিদ ও হাদীস শরীফ উভয়ই ইসলামের কেন্দ্রিয় ভিত্তি এবং শরীয়তে বিধিবিধানের মজবুত দলীল। (মুন্তাখাব হাদীস, পৃ: ২৬)
হাদীসে পাক সংক্রান্ত বাকী মাদানী ফুল তরবিয়তী হালকায় বর্ণনা করা হবে, সুতরাং সেগুলো জানার জন্য তরবিয়তী হালকায় অবশ্যই অংশগ্রহন করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami