Share this link via
Personality Websites!
480145
9552
দাওয়াতে ইসলামী ও হাদীসের খিদমত
প্রিয় ইসলামী ভাইয়েরা! ফিতনার এই যুগে আপনাদের দাওয়াতে ইসলামী اَلْحَمْدُ لِلّٰه হাদীসে পাকের খিদমতেও নিয়োজিত। আল্লাহ পাকের দয়া এবং তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর দানক্রমে দাওয়াতে ইসলামী হাদীসে মুস্তফা পর্যন্ত পৌঁছানো সহজ করে দিয়েছে। যদি আমাদের মনে হাদীসে করীমা পড়ার শখ থাকে, তবে দাওয়াতে ইসলামীর বরকতে অত্যন্ত সহজে আমরা হাদীসসমূহ পড়তে পারি এবং বুঝতেও পারি। * মাকতাবাতুল মদীনার একটি কিতাব হলো: 'ফয়যানে রিয়াযুস সালেহীন'। এতে ১৮৯৬টি হাদীস সহজ অনুবাদ ও ব্যাখ্যাসহ উল্লেখ করা হয়েছে। * মাকতাবাতুল মদীনার একটি কিতাব হলো: 'আনোয়ারুল হাদীস' (এতে ঈমানিয়াত এবং নামায, রোযা প্রভৃতি সংক্রান্ত হাদীসসমূহ জমা করা হয়েছে)। * তেমনিভাবে '৪০ ফারামীন-এ মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একটি সংক্ষিপ্ত রিসালা। * শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ-এর একটি রিসালা হলো: 'ফয়যানে আহলে বাইত'। এতে আহলে বাইতে আতহারের শানে ৪০টি হাদীস জমা করা হয়েছে। * একইভাবে একটি রিসালা হলো: 'হার সাহাবীয়ে নবী! জান্নাতী! জান্নাতী!'। এই রিসালায় সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْهُ -এর ফযিলত সংক্রান্ত হাদীস ও তার ব্যাখ্যা লেখা হয়েছে। * 'আররাঈনে আত্তার' ১ম খণ্ড (যাতে বিভিন্ন বিষয়ের ওপর ৪০টি হাদীসে মুবারাকা বর্ণনা করা হয়েছে), 'আরবাঈনে আত্তার' ২য় খণ্ড (এতে দরুদে পাকের ফযিলত ও বরকতের ওপর ৪০টি হাদীস জমা করা হয়েছে)। * একটি কিতাব হলো: 'ফয়যানে চেহেল হাদীস', এটি ৪০টি ফরমানে- মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং তার ব্যাখ্যার ওপর সংকলিত কিতাব। * একইভাবে একটি কিতাব: 'মুন্তাখাব হাদীস'। ৪০টি হাদীসের অনুবাদ ও ব্যাখ্যা। * একইভাবে একটি কিতাব: 'আরবাঈনে হানাফিয়্যাহ'।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami