Share this link via
Personality Websites!
480143
9552
প্রতি বিশেষ কৃপাদৃষ্টি থাকে। বিপদে পড়লে মাহবুবে জিশান صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজেই দয়া করেন এবং স্বপ্নে দিদার নসীব করে বিপদ দূর করে দেন।
হাদীস শেখার প্রতি কেন এই অনাগ্রহ?
প্রিয় ইসলামী ভাইয়েরা! আফসোস! এখন মানুষের অন্তর থেকে হাদীসে পাক শেখার আগ্রহু কমে গেছে। * কম্পিউটার শেখার শখ আছে * সায়েন্স শেখার প্রবল আগ্রহ আছে * কেমিস্ট্রি শেখার প্রবল আকাঙ্ক্ষা আছে * মনোবিজ্ঞান শেখার জন্য এবং না জানি আরও কত রকমের শাস্ত্র শেখার জন্য মানুষ দূর-দূরান্তে সফর করে, ভিনদেশে যায়, ঘরবাড়ি ছাড়ে, হোস্টেলের খরচ বহন করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। এরপর যখন সন্তান পড়ালেখা শেষ করে ফিরে আসে, তখন খুব গর্ব করে বলা হয়: আমার ছেলে অমুক দেশ থেকে, অমুক বড় ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছে।
ঠিক আছে, যদি জায়েয দুনিয়াবী ইলম হয় এবং জায়েয পন্থায় শেখা হয়, তবে শরীয়তের দৃষ্টিতে এতে কোনো বাধা নেই। কিন্তু ইলমে কুরআনের পর সবচেয়ে মহিমান্বিত ইলম হলো ইলমে হাদীস। এর প্রতি আমাদের মনোযোগ নেই কেন?
আমি হাদীসকে যৌক্তিক মনে করেই পড়ি
একজন অনেক বড় আলেম ছিলেন। এটি তাঁর ছাত্রজীবনের ঘটনা। তিনি 'বন্দিয়াল শরীফে' পড়াশোনা করতেন। একবার মাদরাসায় জনৈক দার্শনিক এলেন। ছাত্রদের সাথে তাঁর বৈঠক হলো, পরিচয়ও হলো। সেই আলেম সাহেব, যিনি তখন ছাত্র ছিলেন, ঐ দার্শনিক তাঁকে জিজ্ঞেস করলেন: মাওলানা! কী পড়েন? তিনি বললেন: মিশকাত শরীফ (এটি হাদীসে পাকের একটি কিতাব, অর্থাৎ আমি হাদীস পড়ি)।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami