Share this link via
Personality Websites!
480142
9552
অন্তর্ভুক্ত কর, যারা হাশরের ময়দানে তোমার দিদার লাভে ধন্য হবে। (মিরাতুল মানাজীহ, ১ম খণ্ড, পৃ: ২০৫)
একজন বড় মুহাদ্দিস অতিবাহিত হয়েছেন: হযরত ইয়াকুব বিন সুফিয়ান رَحْمَۃُ اللهِ عَلَیْهِ। তিনি বলেন: আমি হাদীস শিখতাম। একবার হাদীস অন্বেষণের সফরে বের হলাম। এই সফরে আমার সফরের পাথেয় শেষ হয়ে গেল। তখন আমি একটি সংক্ষিপ্ত চাকরি খুঁজে নিলাম। রাতে আমি কাজ করতাম আর দিনের বেলায় হাদীসে করিমা শিখতাম। একবার শীতকাল ছিল, আমি চেরাগের আলোতে বসে লিখছিলাম। হঠাৎ আমার চোখে পানি নেমে এল এবং আমার চোখের জ্যোতি চলে গেল। এতে আমি অত্যন্ত ব্যথিত হলাম; আমি আমার ঘর থেকে দূরে, এত কষ্ট সহ্য করছি, যার উদ্দেশ্য হলো হাদীস শেখা। এখন চোখের জ্যোতিই নেই, আমি কীভাবে হাদীসে করীমা শিখব? এই দুঃখের ঘোরে কাঁদতে কাঁদতে আমার চোখ লেগে এল (ঘুমিয়ে পড়লাম)। এদিকে চোখ বন্ধ হলো আর আমার ভাগ্যের তারা চমকে উঠল।
প্রিয় আকা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم স্বপ্নে তাশরিফ আনলেন। ইরশাদ করলেন: ইয়াকুব! কেন কাঁদছ? আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! চোখের জ্যোতি চলে গেছে, এখন হাদীস কীভাবে শিখব...? ইরশাদ করলেন: ইয়াকুব! কাছে এসো। আমি কাছে গেলাম। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার চোখের ওপর নিজের মুবারক হাত রাখলেন। اَلْحَمْدُ لِلّٰه! যখন আমার ঘুম ভাঙল, তখন চোখ দুটি জ্যোতির্ময় হয়ে গিয়েছিল।
(তাহযিবুত তাহযীব, ৪র্থ খণ্ড, পৃ: ৪৪২)
কী অপূর্ব শান এই হাদীস প্রেমিকদের...!! তাঁদের সাহায্য করা হয়। প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁদের ওপর দয়া করেন। তাঁদের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami