Share this link via
Personality Websites!
480141
9552
রাখে এবং অন্যের নিকট পৌঁছে দেয়।" (তিরমীযি, পৃ: ৬২৬, হাদীস: ২৬৫৬)
سُبْحَانَ الله! এটি স্বয়ং মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর দোয়া। আর এটি কার জন্য? প্রতিটি ঐ ব্যক্তির জন্য যে হাদীসে করীমা শোনে, মুখস্থ করে এবং অন্যের কাছে পৌঁছে দেয়। আপনারা কি জানেন প্রিয় আক্বা মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর দোয়ার শান ও মর্যাদা কত?
মনে রাখবেন: মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর দোয়া সর্বদা কবুল ও মকবুল। আর তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দোয়া করছেন যে—হে আল্লাহ! যে বান্দা আমার হাদীস শোনে, মুখস্থ করে এবং তা আগে পৌঁছে দেয়, তাকে সর্বদা সজীব ও সতেজ রেখো।
সজীব ও সতেজ চেহারার অধিকারীদের শান
আল্লাহ পাক কুরআনুল করীমে ইরশাদ করেন:
وُجُوْهٌ یَّوْمَىٕذٍ نَّاضِرَةٌۙ(۲۲) اِلٰى رَبِّهَا نَاظِرَةٌۚ(۲۳)
কানযুল ঈমানের অনুবাদ: কিছু মুখমন্ডল সেদিন তরুতাজা হবে। আপন প্রতিপালককে দেখবে। (সূরা কিয়ামাহ, আয়াত:২২-২৩, পারা: ২৯)
অর্থাৎ, * কিয়ামতের সেই ৫০ হাজার বছরের দিন...!! * সেই প্রচণ্ড গরম * ভয়াবহ তীব্রতা ও তৃষ্ণার দিন * চরম সংকটের দিন * যখন নফসি-নফসির অবস্থা হবে * মানুষ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে * সেই দিনে এমন কিছু শান ও মর্যাদার অধিকারী লোকও থাকবেন, যাদের চেহারা সজীব ও সতেজ হবে এবং তারা আপন রব্বে করীমের দিদার লাভ করবেন।
বিখ্যাত মুফাসসিরে কুরআন মুফতি আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বলেন: মাহবুবে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর দোয়ার অর্থ হলো: হে আল্লাহ পাক! যে ব্যক্তি আমার হাদীস শোনে, তা মুখস্থ করে এবং হুবহু অন্যের কাছে পৌঁছে দেয়, তাকে দুনিয়ায় প্রফুল্ল রাখ এবং কিয়ামতের দিন সেই সজীব ও সতেজ চেহারার অধিকারীদের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami